Posts

কবিতা

বার্থ জীবন তরী

March 30, 2026

Sanat Karmakar

205
View

আমি শুধু আমার ভালো
  শুনছি আর কারও নয়,
ব্যার্থ হয়েও স্বার্থ খুঁজি না
  তবুও লাগে বড্ড ভয় ।

এই দুনিয়ার মায়ার বাঁধনে
  আঁকড়ে, মায়া ধরতে চাই
কোথাথেকে এক কালো ছায়া
  আমার হৃৎপিণ্ড ছিঁড়ে খায় ।

শান্তি বাঁচাতে নিরাশার বাঁসায়
   নিজইচ্ছাকে বেঁধে রাখি,
আপন মানুষ পরভেবে বলে
 আমি কি না অশান্তির ঝাঁকি ।

আমি আমাকেই বলি দিয়েছি
  পড়েছি দায়িত্ব কর্তবের মালা
অভিনয় টাও মেনে নিয়েছি
তবুও কেন ঈশ্বর,হচ্ছি সবার জ্বালা

 টিকে থাকার ইচ্ছা ছিল অনেক
বুজে নিয়েছি, নুকানো চোখের ভাষা
রাগিনির পিছনে রাগের কারণ
  এবারে মেটাবো শান্তির পূর্ণআশা।

         কলমে সনৎ

  
   

Comments

    Please login to post comment. Login