২০২৬ সালের উইমেন্স প্রাইজ ফর ননফিকশন এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫ মার্চে ঘোষিত এই তালিকায় জায়গা পেয়েছে ৬টি বই। সংক্ষিপ্ত এই তালিকায় রয়েছে স্মৃতিকথা, সমসাময়িক রাজনীতি, জীবনী, স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক লেখা এবং আরও অনেক কিছু।
এ বছরের বিচারকমণ্ডলীর প্রধান থাঙ্গাম ডেবোনেয়ার বলেছেন, এই তালিকাটি এমন এক সময়ে নারী লেখনীর শক্তি ও প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে, যখন সাম্প্রতিক পরিসংখ্যানে যুক্তরাজ্যে ননফিকশন বইয়ের বিক্রি হ্রাসের ইঙ্গিত দিচ্ছে।
উইমেন্স প্রাইজ ফর ননফিকশন এর বিজয়ী লেখক ৩০ হাজার পাউন্ড (৪০ হাজার মার্কিন ডলার) এবং অ্যান ক্রিস্টোফারের তৈরি ‘শার্লট’ শিরোনামের একটি ভাস্কর্য পাবেন। ১১ জুন লন্ডনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ননফিকশন ২০২৪ সাল থেকে দেওয়া হচ্ছে। পুরস্কারটি সারা বিশ্বের নারী লেখকদের জন্য উন্মুক্ত, যারা ইংরেজিতে লেখেন এবং যাদের বই যুক্তরাজ্যে প্রকাশিত হয়।
উইমেন্স প্রাইজ ফর ননফিকশন-২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা নীচে দেওয়া হল:
১. লাইস ডুসেট - ‘দ্য ফাইনেস্ট হোটেল ইন কাবুল: আ পিপলস হিস্ট্রি অব আফগানিস্তান’
২. ডেইজি ফ্যানকোর্ট - ‘আর্ট কিওর: দ্য সায়েন্স অব হাউ দ্য আর্টস ট্রান্সফর্ম আওয়ার হেলথ’
৩. জুডিথ ম্যাকরেল - ‘আর্টিস্টস, সিবলিংস, ভিশনারিজ: দ্য লাইভস অ্যান্ড লাভস অব গোয়েন অ্যান্ড অগাস্টাস জন’
৪. জেন রোগয়েস্কা - ‘হোটেল এক্সাইল: প্যারিস ইন দ্য শ্যাডো অব ওয়ার’
৫. অরুন্ধতী রায় - ‘মাদার মেরি কামস টু মি’
৬. এজে তেমেলকুরান - ‘নেশন অব স্ট্রেঞ্জার্স: রিবিল্ডিং হোম ইন দ্য টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’