চিন্তা, বুদ্ধি, বিবেক,জ্ঞান বড়ই অদ্ভুত।
সময়ে সাথে সাথে তা প্রসারিত হতে থাকে। নিজেকে আর ও নতুন করে জানতে শিখে মানুষ। অতীতে করা ভুল মানুষ কে শিখায়। কিন্তু কিছু মানুষ অতীতেই আটকে যায়।কারণ তারা অন্যের ভুল খুঁজতে থাকে। জীবনের সবচেয়ে বড় ভুল গুলোর মধ্যেয়ে অন্যতম ভুল হচ্ছে অন্যের ভুল খুঁজা,নিজের ভুল না দেখে। যখন থেকে আপনি অন্য কে নিয়ে চিন্তা শুরু করবেন তখন থেকেই আপনার পতন ও শুরু হয়।self love এর মধ্যেয়ে শুধু নিজেকে ভালোবাসা বা নিজের প্রতিটি কাজ কে ভালোবাসা নয়।নিজের গুণ গুলাের সাথে নিজের ভুল কে identify করাতে পারা এবং identify করে তা থেকে শিক্ষা নিয়ে জীবনে চলা।
মানুষ আজ একরকম চিন্তা করলে কাল তা পাল্টায়।কারণ সময়, পরিবেশ, পরিস্থিতি আমাদের শেখায়। কিন্তু কিছু মানুষ অন্য কে দোষারোপ করতে ব্যস্ত হয়ে যায় জীবনে।মাঝে মাঝে মনে হয় এই ধরনের মানুষদের হয়তো এতটায় guilty feel হয় যে নিজেকে সে guilty feel থেকে বের করার জন্য অন্যের কাঁধে দোষ দিয়ে মুক্ত হলেই বাঁচে।
আমি আমার জীবনের প্রতিটা কাজে সব সময় নিজের ভুল খুঁজতে থাকি। কে আমায় ঠকালো, কে বিশ্বাস ভাঙ্গলো তা নিয়ে আমি বসে থাকি না আর তা নিয়ে পরে থাকতে আমি পছন্দ ও করি না।আমার মনে হয় এটাই সত্যি কারের self love। নিজের প্রতিটা জিনিস নিয়ে নিজেকে এতটই ব্যস্ত করে রাখতে পছন্দ করি যে অন্য একটা মানুষ কী করছে কী বলছে তাতে কান পৌঁছাবে না আমার।This is self love.
নিজের চিন্তা, বিবেক, বুদ্ধি, জ্ঞান কে কাজে লাগান।নিজেকে সময় দিন। অন্য কে দোষারোপ করে পুরো জীবন দিয়ে দেওয়াটা বড়ই বোকামি।
সারাজীবন এক চিন্তা নিয়ে পড়ে থাকাটা কোনো বুদ্ধি মানের কাজ নয়। পরিবেশ,পরিস্থিতি, সময় এই তিন জিনিসের সাথে অনেক কিছু পাল্টায়।