Posts

কবিতা

ইচ্ছের ঘুড়ি

March 30, 2026

Jannat jarin

115
View
     
  

তাকাতেন তিনি সেহ্নের চোখে, স্নিগ্ধ আঁখি ভরে।

ভালোবেসে ডাকতেন তিনি সোনামনি বলে!

বাবা বলে ডাকলেই শুধু, মুখ ভরা হাসি নিয়ে ছুটে আসে আমার দিকে। 

"আমার সকল ইচ্ছের ঝুড়ি নিয়ে বসি তার কোল ঝুড়ে"

আমার সকল শখের ভিড়ে হারিয়ে যায় বাবার সকল ইচ্ছের ঘুড়ি।

তাও নেই কোনো রাগ, তাও নেই কোনো অভিযোগ। 

শুধু আছে বুক ভরা আশা আর ভালোবাসা।

 ভারি অদ্ভুত এই মানুষ  দেয়নি কবু ও নিজের ইচ্ছের দাম,শুধু দিয়ে যায়  মোর শখের দাম।।

"পৃথিবীর সকল মায়া যেনো আমার বাবার মুখখানে"

আমার সকল অপূর্ণতা যেনো কড়ানাড়ে শুধু আমার বাবার মনে!

আঁধারের ভিড়ে হারিয়ে গেছে কত স্বপ্ন, কত রং।

আমার বাবার ইচ্ছে গুলো পূরণ করার ইচ্ছে রইল।

বাবার দেওয়া শিক্ষা গুলা কঠোর মনে রপ্ত করি। 

"বাবার সকল সেহ্নের কথা কীভাবে বুঝাই এই সল্প ক্ষণে"।

ইচ্ছে হলে জানতে এসো, আমার বাড়ি হয়ে।

  

Comments

    Please login to post comment. Login