টাকা নাকি ভালোবাসা?
এই প্রশ্নটা কিন্তু বতমান বাজারে বেশ জনপ্রিয় একটি প্রশ্ন এবং টপিক। যে যাকে পারছে এই ধরনের প্রশ্ন করছে এবং তার উওর ও সবাই দিচ্ছে।কেউ ভালোবাসাকে select করে আবার কেউ টাকা কে।
নিজস্ব মতামত (ছোটবেলার চিন্তাধারা)
যখন ছোট ছিলো সবসময় ভালোবাসাকেই select করতাম।টাকার অপশনটাকে কখনো নিজের চিন্তার আশে পাশে ও রাখতাম না।
(বতমান চিন্তা ধারণা)
সময় যত যায় মানুষের চিন্তা ও পাল্টা কথাটা যে কতটা সত্যিই আমি নিজে কে দেখে বার বার এর প্রমাণ পাই।আমার ১৮/১৯ বছর এই বয়সটাতে এসেই আমি উপলব্ধি করতে পারি শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। টাকার ও প্রয়োজন। ভালোবাসাটা যতটা চাই আমাদের জীবনে ঠিক ততটাই টাকাটা ও প্রয়োজন।একটা সময় শুধু ভালোবাসা select করলে ও বতমানে আমি দুইটাই select করি। আমার কাছে এই প্রশ্নটার কোনো মানেই হয় না আমাদের জীবনে। কারণ যেখানে টাকা ছাড়া জীবন কঠিন হয়ে পড়ে আমাদের। আবার ভালোবাসা ছাড়া আমাদের মন মরে যায় সেখানে এই প্রশ্নটা অনুযায়ী যে কোনো একটা select করা আমার পক্ষে তো সম্ভব নয়।
প্রয়োজন আর চাই এর মধ্যেয়ে একটা পাথক্য রয়েছে। ভালোবাসাটা আমরা চাই এটা ছাড়া আমরা মৃত।যতই টাকা থাকুক না কেনো যতই আপনি টাকা দিয়ে সব কিনুন না কেনো সুখ আর ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না ।
ভালোবাসা হীন জীবন শুকনো পাতার মতো।আমার মনে হয় টাকা তো দরকার জীবন কে সুন্দর করার জন্য। যতটা টাকা দিয়ে জীবনটা মোটামুটি ঘুছিয়ে চলা যায় ততটা হলেই যথেষ্ট,এর বেশি টাকা দরকার নেই বললেই চলে।কিন্তু ভালোবাসা কোনো লিমিট চাই না জীবনে।
এটা infinitive হয়ে থাকুক সবার জীবনে।