আসসালামু আলাইকুম
আমার নাম মোঃ নূর নবী হোসেন।
আমার সাথে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প শেয়ার করতে চাই আপনাদের মাঝে। দয়া করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন বা পড়বেন প্লিজ। ২০২১ সালে ঘটনা মিম নামে একটা মেয়ে আমাকে পছন্দ করে বা আমাকে ভালো লাগে।
সেই মিম নামের মেয়েটি আমাকে জানায় যে আপনাকে ভালো লাগে। আমার আবার সেই মেয়েটিকে তেমন একটা ভালো লাগতো না। তাই মেয়েটিকে বললাম.... যে তোমাকে নিয়ে কিছুদিন ভাবতে দাও আমাকে।
তারপরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব.. এই বলে মেয়েটির কাছ থেকে কিছুদিন সময় নিলাম।
কিছুদিন পর মেয়েটি আমাকে বলল। আমার বিষয়টা নিয়ে কি আপনি চিন্তা ভাবনা করছেন....? আমি বললাম হুম। তোমার বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি। মেয়েটি আমাকে বলল আপনি কিছুদিন ভেবে কি সিদ্ধান্ত নিলেন....? জানালে খুশি হব।
তখন আমি মেয়েটিকে বললাম তোমার সাথে আমি রিলেশনশিপে যাব।
মেয়েটা এ কথা শুনে তো অনেক অনেক অনেক অনেক অনেক খুশি।
মেয়েটির সাথে সাথে আমার নাম্বারটা চাইলে। আমি তখন মেয়েটিকে নাম্বার দেই। মেয়েটি কিছুক্ষণ পর থেকে এসএমএস করতে শুরু করে.....মেয়েটির সাথে এসএমএসে দুই সপ্তাহ কথা হয় । তারপরে ফোন নাম্বারে কথা হয়.......লং টাইম।
আমারও মিমকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু হয়। আর এই ভালো লাগার থেকে শুরু হয় তার প্রতি আমার ভালোবাসা 💑...।
কিছুদিন পরে দুজনের মাঝে কথা হয় রাত্রিতে দুজন দুজনের সাথে দেখা করার। আমরা দুজনে দুশ্চিন্তায় ছিলাম যে কেমন করে দেখা করব রাত্রিতে।
কারণ আমার বাড়ি থেকে মিম এর বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার....মিমের থেকে আমার চিন্তাটাই বেশি ছিল যে দেখা করলে তো আমার যেতে হবে মিমের বাড়িতে । কারণ মিম তো আর রাত্রিতে আমার বাড়িতে আসবে না। দুজন দুজনের সাথে দেখা করলে আমার যেতে হবে মিমের বাড়িতে।
তাই আমার চিন্তাটা বেশি ছিল যে কি করে দেখা করব।
মিম ও বারবার রিকুয়েস্ট করছিল যে আসো দেখা কর আমার ভালো লাগতেছে না তোমাকে একটু দেখবো ।
আমারও যাবার খুব ইচ্ছা.... কিন্তু রাত্রিতে তো আমার বাসার গেটে ইয়া বড় একটা তালা মারা থাকে যার চাবি বাবা-মার কাছে থাকে।
রাত্রি তো অনেক বেজে গেছে প্রায় একটা।
এত রাত্রে চাবি চাইলে যদি বলে এত রাতে তুমি কোথায় যাবা তখন আমি কি উত্তর দিব।
তাই বারবার ভাবতেছিলাম কি করব।....... শেষমেষ সিদ্ধান্ত নিলাম যে বাড়ির প্রাচীর টপকায়ে দেখা করতে যাব। আমি তাই করলাম..... সেই রাত্রিতে আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে ছিল।
আমার বাড়ি থেকে মিমের বাড়ির রাস্তা দিয়ে গেলে প্রায় দুই কিলোমিটার হবে।.....
আবার রাস্তা দিয়ে গেলে দু -একজনের সাথে যদি দেখা হয়। তখন তারা যদি জিজ্ঞেস করে যে তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ......? তখন আমি তাদের প্রশ্নের কি উত্তর দেব সেটাও ভাবার বিষয়।
তাই আমি বিকল্প পথ খুঁজতে শুরু করলাম।
বিকল্প পথ দিয়ে যাওয়া অত টা সহজ ছিল না।
কারণ বিকল্প রাস্তাটি ছিল জমির মধ্যে দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে বৃষ্টির পানি মাথায় ফেলে যেতে হবে।
তবুও কষ্ট করে গিয়েছিলাম । মিমের বাড়িতে গিয়ে ওখানেও অনেক প্রবলেমে পড়লাম কারণ।
মিম ও তার মা একই সাথে একই রুমে থাকো.... বাকি ঘটনা টা আপনাকে আরো কৌতুহল করবে।
আজ এ পর্যন্তই... থাক বাকিটা অন্য এক দিন বলবো।
22
View