Posts

প্রবন্ধ

আমি হতাশা

April 1, 2026

Mumtahan

76
View

নিজের মানসিক অবস্থা এত ভয়াবহ যে , কেউ কিছু দিলে মনে হয় যেন রিলিফ দিচ্ছে। কেউ কিছু বললেও মনে হয় যেন অপমান করছে । মাদকের মতো চেহারা আর ধনুকের মত দেহখানি যেন স্রষ্টার অভিশাপ।

আমি যাই করি তা নিয়ে আমার আফসোস হয়। অহংকার কিংবা এড়িয়ে চলার মতো যেসব বৈশিষ্ট্য লোকে আমার মাঝে খুঁজে পায় সেগুলো আমার চরম আত্মবিশ্বাসহীনতা ও অনুতাপ ছাড়া আর কিছুই না। আমি একা থাকতে পছন্দ করি; কারণ এতে মনের মতো অনেক কিছু করার ও ভাবার মেলা সময় পাওয়া যায়। কিন্তু আফসোস যতবারই আমি একাকীত্বকে সঙ্গ করে এগোবার চেষ্টা করেছি ততবারই কোনো না কোনো বাজে অভ্যাস চেপে বসেছে আমার উপর।

সমাজের যত আশা এই যেন আমি হতাশার অন্য রূপ। বাহ্ বাহ্ শ্রেণির কাছে ইতর বিশেষ। সবুজের মাঝে যেন এক বিন্দু ক্ষরা। দুঃখ করেই কেটে যাবে জীবন আনন্দ মুহূর্তগুলো হারিয়ে যাবে কালের গহ্বরে। এমন বেঁচে থাকা নিয়ে যখন বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হই , তখনই সুনীল গঙ্গোপাধ্যায়কে বোলতে শুনি, 

বেঁচে থাকাটাইতো একটা আর্ট

একটা আশ্চর্য ব্যাপার।

Comments

    Please login to post comment. Login