Posts

গল্প

সেই কন্ঠস্বর ।

April 3, 2026

Tahmina Binte Saif Anima

23
View

আমার নানু তখন ছোট।

মাগ‌রিবের নামাজ পড়ার জন্য ওযু করতে গেলো কল ঘরে।কলঘরটা ছিলো নিচ তলায়। সাথেই সিঁড়ি, থম থমে পরিবেশ।

নানু ওযু করছিল, তখনই……. হঠাৎ নানুর নাম ধরে ডাক দিল চেনা কন্ঠস্বর।তাঁর মামীর গলার স্বর। সিঁড়ির উপর থেকে শোনা গেলো।নানু বললো আসছি।নানু উপরে উঠতে লাগল,উঠে যা দেখলো ! তা দেখার জন্য প্রস্তুত ছিলো না। তিনি দেখলো সেখানে তার মামী নেই বরং একটা কুৎসিত কালো ছায়া ছিলো। আর দুইটা লাল চোখ। ছায়াটা তাঁর গলায় টিপ দিতে আসতে নিলো।ঠিক সেই সময় নানু ভয়ে স্বজোরে দৌড়ে পালালো।

Comments

    Please login to post comment. Login