Posts

নিউজ

বিশ্বসাহিত্যের সেরা বইগুলোর নামে ইরানের ৩০টি রাস্তা

April 4, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
10
View

উত্তর-পশ্চিম ইরানের হামেদান প্রদেশের একটি গ্রাম রসুল আবাদের ৩০ টি রাস্তা এবং গলির নামকরণ করা হয়েছে বিশ্ব সাহিত্যের সেরা বইগুলোর নামে। বইয়ের পাঠক এবং সাহিত্যপ্রেমীদের এই উদ্যোগ গ্রামটিকে একটি অনন্য মর্যাদা দিয়েছে। ফলে জায়গাটি ওই অঞ্চলে বিশেষ খ্যাতি লাভ করেছে।

ইরানি কবি শেখ সাদী, ফেরদৌসি, ফরাসি লেখক আঁতোয়ান দ্য সাঁ এক্সুপেরি থেকে শুরু করে কলম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সেরা কীর্তিগুলো এই নামকরণের তালিকায় রয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হরর ফিকশন লেখক স্টিফেন কিংয়ের বইয়ের নামেও একটি রাস্তার নাম রাখা হয়েছে।  

রসুল আবাদ গ্রামে বিখ্যাত ফারসি কবি শেখ সাদীর কালজয়ী কাব্যগ্রন্থ ‘গুলিস্তা ও বোঁস্তার’ নামে রয়েছে রাস্তা। এছাড়া কিংবদন্তির ফারসি কবি ফেরদৌসির মহাকাব্য ‘শাহনামা’, ফরাসি লেখক আঁতোয়ান দ্য সাঁ এক্সুপেরির নভেলা ‘দ্য লিটল প্রিন্স’, কলম্বিয়ার নোবেলজয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড', ব্রাজিলের উপন্যাসিক পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’, নোবেলজয়ী রুশ লেখক মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোকভের ‘কোয়াইট ফ্লোস দ্য ডন’ এবং মার্কিন হরর লেখক স্টিফেন কিংয়ের উপন্যাস ‘দ্য গ্রিন মাইল’ এর নামও গলি এবং রাস্তার সাইনবোর্ডে শোভা পাচ্ছে।

সূত্র: তেহরান টাইমস         

Comments

    Please login to post comment. Login