Posts

নিউজ

কাসেম সোলেইমানিকে নিয়ে লেখা বই ‘দ্য শ্যাডো কমান্ডার’

April 5, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
6
View

কাসেম সোলেইমানি একজন ইরানি সমরনায়ক ছিলেন। তিনি আইআরজিসি নামে পরিচিত ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বের এক নম্বর জেনারেল হিসেবে বিবেচনা করা হতো তাকে। আর তাকে নিয়েই লেখা হয়েছে ‘দ্য শ্যাডো কমান্ডার’ বইটি। 

‘দ্য শ্যাডো কমান্ডার: সোলেইমানি, দ্য ইউ.এস. এন্ড ইরানস গ্লোবাল এম্বিশনস’ বইটি লিখেছেন  ইরানি-আমেরিকান ইতিহাসবিদ আরাশ আজিজি। এটি ২০২০ সালের নভেম্বরে প্রথম প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্র যখন ২০২০ সালের ৩ জানুয়ারি ড্রোন হামলায় কাসেম সোলেইমানিকে হত্যা করেছিল, তখন তিনি ছিলেন ইরানের অন্যতম শক্তিশালী ব্যক্তি। শ্যাডো কমান্ডার হিসেবে পরিচিত এই জেনারেল মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব প্রতিষ্ঠায় অক্লান্তভাবে কাজ করে গেছেন।

ইসলামী প্রজাতন্ত্রী ইরানকে মধ্যপ্রাচ্যের একটি প্রধান শক্তিতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন তিনি। সোলেইমানির মাধ্যমে ইরান কীভাবে আজকের অবস্থানে এসেছে তাই তুলে ধরা হয়েছে ‘দ্য শ্যাডো কমান্ডার’ বইটিতে।   

সূত্র: দ্য নিউ আরব  

Comments

    Please login to post comment. Login