Posts

নিউজ

এখনও রূপকথার বই পড়তে ভালোবাসেন ওলগা তোকারচুক

April 6, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
3
View

নোবেলজয়ী পোলিশ লেখক ওলগা তোকারচুক। ৬৪ বছর বয়সী এই লেখক এখনও রূপকথার বই পড়তে ভীষণ ভালোবাসেন। ২ এপ্রিল ‘বিশ্ব শিশু বই দিবস’ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। নোবেল প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।  

তোকারচুক বলেছেন, 'আমি এখনও রূপকথা খুব পছন্দ করি। আমি এগুলোকে এক ধরনের কবিতা হিসেবে পড়ি।' নোবেলজয়ী এই লেখক জানান, তিনি গ্রিম ভাইদের রূপকথার একটি নতুন ভলিউম কিনেছেন। রূপকথার বই ছাড়াও ফরাসি লেখক জুলভার্নের বইও তার ওপর অনেক বেশি প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।  

পোলিশ এই লেখক উল্লেখ করেন, তিনি শৈশবেই তার বাবা-মাকে বই কিনতে, পড়তে এবং তা নিয়ে আলোচনা করতে দেখেছেন। ছোটবেলায় তিনি বাবার সঙ্গে লাইব্রেরিতে সময় কাটাতে ভালবাসতেন। সে সময় বই পড়ার মাধ্যমেই তিনি বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারেন।

উল্লেখ্য, ওলগা তোকারচুক ২০১৮ সালে সাহিত্যে নোবেল প্রাইজ পান। একই বছর তিনি ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজও পেয়েছিলেন। এছাড়া ২০২২ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিল তার উপন্যাস ‘দ্য বুকস অব জ্যাকব’।   

Comments

    Please login to post comment. Login