Posts

কবিতা

যন্ত্রণা

April 7, 2026

Sharoar Shahrukh

52
View

তুমি আমার অসীম সীমাহীন চাওয়া,
হলো না তোমায় আপন করে পাওয়া,
তুমি আমার পূর্ণতা,
তুমি হীন সব শূণ্যতা,
ধরে ছিলে এই হাত
বলছিলে এনে দিবে সুখ,
এখন তুমি আমার মনস্তাত্ত্বিক বড় অসুখ।
আমি আর বাঁচতে চাইনা,
সুখ আমি কোথাও পাইনা,
মৃত্যু খাতায় কেন নাম যাইনা?
আমি তোমার আশায়,
স্বপ্ন তৈরি এখনও ভাসায়,
তুমি ছাড়া কে বলো
প্রাণ খুলে আমায় হাসায়।


তুমি এখন অন্য কারো,
রব, হৃদয়টাকে দয়া করে বন্ধ করো।
আমার চোখ দুটি অন্ধ করো।
আমাকে দাও মুক্তির স্বাদ,
কবরে দাও আমায় সুপ্রভাত।

তুমি কি হয়তো তুমি কোনো দিনও জানতে পারবেনা,তোমার চলে য়াওয়া আমার ভেতর টাকে মেরে ফেলেছে।বাহিরের মরণ হলেই এই  সীমাহীন যন্ত্রণা শেষ হয়।

Comments

    Please login to post comment. Login