Posts

নিউজ

ব্রিটনি স্পিয়ার্সের শৈশবের প্রিয় বই ‘দ্য প্রিন্সেস এন্ড দ্য পি’

April 9, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
21
View

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স প্রায় সময়ই তার জীবনের বিভিন্ন ঘটনা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করার জন্য ইনস্টাগ্রামের আশ্রয় নেন। সামাজিক এই যোগাযোগমাধ্যমে নাচের ভিডিও থেকে শুরু করে অতীতের নানা ধরনের ছবি তিনি শেয়ার করে থাকেন। তবে সম্প্রতি তিনি এমন কিছু শেয়ার করেছেন, যা সচরাচর করেন না। এবার শৈশবের প্রিয় বই হিসেবে ‘দ্য প্রিন্সেস এন্ড দ্য পি’ এর কথা উল্লেখ করেছেন তিনি।   

ইনস্টাগ্রামে রূপকথার বই ‘দ্য প্রিন্সেস এন্ড দ্য পি’ এর একটি ছবি দেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। তিনি লিখেছেন, ‘এটি আমার বেড়ে উঠার সময়ের প্রিয় একটি বই ছিল। এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না, তারা এতসব ম্যাট্রেসের নীচে মটর দানাটি খুঁজে পেয়েছিল!!!! তোমাদের বেড়ে উঠার সময়ের প্রিয় বই কোনগুলো?’     

উল্লেখ্য, রূপকথার যাদুকর হিসেবে পরিচিত ডেনিস লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন ‘দ্য প্রিন্সেস এন্ড দ্য পি’ গল্পটি লিখেছিলেন। ১৮৩৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। এখানে একজন রাজকুমারীর কথা বলা হয়েছে। যে বিপদে পড়ে আরেকটি রাজ্যের রাজা-রাণীর কাছে আশ্রয় চায়। কিন্তু সে প্রকৃত রাজকুমারী কি না তা পরীক্ষা করতে চান রাণী। তিনি মেয়েটির বিছানায় অনেকগুলো ম্যাট্রেসের নীচে মাত্র ছোট একটি মটর দানা রেখে দেয়ার নির্দেশ দেন। যদি সে সত্যিকারের রাজকুমারী হয় তাহলে এতটুকু মটর দানার অস্তিত্বও টের পাবে। রাজকুমারের সঙ্গে তার বিয়েও হবে।   

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস  

Comments

    Please login to post comment. Login