Posts

নিউজ

ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড-২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

April 11, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
12
View

২০২৬ সালের ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছে ৬টি উপন্যাস। ডাবলিন সিটি কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই পুরস্কারটি চলতি বছর ৩১তম বর্ষে পদার্পণ করেছে।  

এবারের সংক্ষিপ্ত তালিকায় আছে বসনীয় লেখক মাগদালেনা ব্লাজেভিচের প্রথম উপন্যাস ‘ইন লেট সামার’, এটি অনুবাদ করেছেন আঞ্জেলকা রাগুজ; সেইসাথে পুরস্কার বিজয়ী স্কটিশ লেখক আলি স্মিথের ‘গ্লিফ’ এবং ভিয়েতনামী-আমেরিকান লেখক ওশান ভুয়ং এর ‘দ্য এম্পেরর অব গ্ল্যাডনেস’। ২১ মে ডাবলিনে আন্তর্জাতিক সাহিত্য উৎসব চলাকালীন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড ইংরেজিতে লেখা বা অনূদিত সেরা উপন্যাসের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও আর্থিকভাবে মূল্যবান বার্ষিক সাহিত্য পুরস্কার। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সিটি কাউন্সিল ১৯৯৬ সালে এটি চালু করেছে। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ইউরো (১ লাখ ১৬ হাজার ডলার)। 

ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড-২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা নীচে দেওয়া হলো: 

১. আলি স্মিথ - 'গ্লিফ'

২. মাগদালেনা ব্লাজেভিচ - ‘ইন লেট সামার’

৩. ব্রিজিট জিরো - ‘লাইভ ফাস্ট’

৪.লরেন বিনেট - ‘পার্সপেক্টিভস’

৫.ওশান ভুয়ং - ‘দ্য এম্পেরর অব গ্ল্যাডনেস’

৬. এরিক চাকুর - ‘হোয়াট আই নো অ্যাবাউট ইউ’

Comments

    Please login to post comment. Login