Posts

কবিতা

যে দিন এই যুদ্ধ শেষ হবে

April 16, 2026

মাহমুদুর রহমান

Original Author A. K. M. Mahmadur Rahman

58
View

যে দিন এই যুদ্ধ শেষ হবে

সেই দিন হয়তো আর সময় থাকবে না।

বলার মতো আর কথা থাকবে না।

অভিমান করার মতো আর রাগ থাকবে না।

কাঁদার জন্য চোখে পানি থাকবে না।

মনে রাখার জন্য কোনো স্মৃতি থাকবে না।

যে দিন এই যুদ্ধ শেষ হবে

সেই দিন হয়তো আর আশা থাকবে না।

আলোর জন্য অন্ধকারকে আর পাওয়া যাবে না।

হাজারও পথ থাকলেও আর হাঁটা হবে না।

দুঃখ থাকলেও কোনো অভিযোগ থাকবে না।

যে দিন এই যুদ্ধ শেষ হবে

সেই দিন হয়তো আর দেখা হবে না।

আশায় আর স্বপ্ন দেখা হবে না।

আনন্দে আর হাসা হবে না।

হাজারও শব্দের মধ্যে নীরবতা খোঁজা হবে না।

ক্লান্ত শরীরে আর বিশ্রাম নেওয়া হবে না।

Comments

    Please login to post comment. Login