Posts

গল্প

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মেয়ে

April 17, 2026

Jory Na

5
View

শহরের ব্যস্ত একটা বাসস্ট্যান্ড।

 সকাল থেকে রাত মানুষের ভিড়, গাড়ির শব্দ, আর হর্নের চিৎকারে জায়গাটা কখনোই চুপ থাকে না। প্রতিদিন অসংখ্য মানুষ আসে, বাসে ওঠে, চলে যায় নিজ নিজ গন্তব্যে
কিন্তু এই ভিড়ের মাঝেও একটা মেয়ে আছে, যে প্রতিদিন আসে 

দাঁড়িয়ে থাকে কিন্তু কখনো কোনো বাসে ওঠে না


মেয়েটা খুব সাধারণ হালকা রঙের একটা ওড়না, চুপচাপ চোখ, আর মুখে এক অদ্ভুত শান্ত ভাব সে প্রতিদিন বিকেলের দিকে এসে বাসস্ট্যান্ডের এক কোণে দাঁড়ায় কখনো বসে না, কখনো কারও সাথে কথা বলে না শুধু তাকিয়ে থাকে রাস্তার দিকে যেন কারও জন্য অপেক্ষা করছে
প্রথমদিকে কেউ খেয়াল করেনি। কিন্তু দিন যেতে যেতে কিছু মানুষের চোখে পড়তে শুরু করল বিষয়টা। চায়ের দোকানদার, রিকশাওয়ালা, এমনকি নিয়মিত যাতায়াত করা কয়েকজন মানুষও বুঝতে পারল মেয়েটা প্রতিদিন আসে, কিন্তু কোথাও যায় না।
একদিন চায়ের দোকানদার সাহস করে জিজ্ঞেস করল,
“আপনি কোথায় যাবেন? কোন বাস ধরবেন?”
মেয়েটা হালকা হেসে বলল,
“আমি কোথাও যাব না আমি শুধু অপেক্ষা করি।”
“কিসের অপেক্ষা?”
মেয়েটা একটু চুপ করে থাকল। তারপর ধীরে বলল,
“সে বলেছিল… একদিন সে আসবে, আমাকে নিয়ে যাবে।”
কথাটা শুনে দোকানদার আর কিছু বলতে পারল না শুধু চুপ করে রইল।
তারপর থেকে সবাই জানে মেয়েটা কারও জন্য অপেক্ষা করছে কিন্তু সেই “কেউ” আর কোনোদিন আসে না
দিন যায়, মাস যায়, ঋতু বদলায় বৃষ্টি আসে, রোদ আসে, শীত নামে কিন্তু মেয়েটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে একই সময়ে, একই দৃষ্টিতে
অনেকেই ভাবে সে হয়তো বোকা। কেউ কেউ বলে এটা পাগলামি।
কিন্তু কেউই জানে না, প্রতিটা অপেক্ষার পেছনে কতটা বিশ্বাস লুকিয়ে থাকে
একদিন হঠাৎ করেই জানা যায় মেয়েটা অসুস্থ ছিল

 অনেকদিন ধরেই ঠিকমতো খেত না, ঘুমাত না, শুধু অপেক্ষা করত।
শেষ রাতে, যখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন নাকি সে আস্তে করে বলেছিল
“সে এলে ব'ইলো আমি অপেক্ষা করেছি


তারপর সে চুপ হয়ে যায়……..
বাসস্ট্যান্ড আজও আগের মতোই ব্যস্ত। মানুষ আসে, যায়।
শুধু বিকেল হলে, কেউ কেউ অজান্তেই সেই ফাঁকা জায়গাটার দিকে তাকায়
যেখানে একদিন একটা মেয়ে দাঁড়িয়ে থাকত…


কিন্তু আসল গল্পটা কেউ জানত না।
কয়েকদিন পর এক বৃদ্ধ রিকশাওয়ালা চায়ের দোকানে বসে বলতে শুরু করল,
“মেয়েটাকে আমি চিনতাম অনেক আগে থেকেই
সবাই অবাক হয়ে তাকালো।
সে বলল,
“কয়েক বছর আগে, এই বাসস্ট্যান্ডেই একটা দুর্ঘটনা হয়েছিল একটা বাসের ধাক্কায় একটা ছেলে মারা যায় আর তার সাথে থাকা একটা মেয়ে গুরুতর আহত হয়।
দোকানদার ধীরে জিজ্ঞেস করল,
“তারপর?
রিকশাওয়ালা চুপ করে বলল,
ছেলেটা সেখানেই মারা যায়… আর মেয়েটা নাকি বারবার বলছিল তুমি আমাকে নিয়ে যাবে, না?’
চারপাশে নীরবতা নেমে এলো।
“তারপর থেকে মাঝে মাঝে মানুষ বলে, বিকেলের দিকে একটা মেয়েকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে সে কি এসেছিলো?? নিয়ে গেছে বুঝি ?"

ওই বাসস্ট্যান্ডের দাঁড়িয়ে থাকা ক্লান্ত মেয়েটিকে??

Comments

    Please login to post comment. Login