Posts

কবিতা

অবেলার একাকীত্ব

April 17, 2026

কু হ ক

Original Author কুহক

7
View

আমি রইলাম নিয়ে আমার—

নিঝুম ক্লান্ত দুপুর,

মন খারাপের সন্ধ্যের বুকে

নিয়ে বৃষ্টি টাপুর টুপুর!

​অবেলা বিকেল বেলায়

নদীর কলতান,

নিয়ে আমার

একাকীত্বের গান!

​তুমি ভাসো—

ওই দূরে বহুদূরে,

সমুদ্দুরের বুকে

তোমার ভালোবাসা নিয়ে!

​তুমি সাজাও তোমার ভুবন,

নিয়ে নতুন জীবন!

Comments

    Please login to post comment. Login