জনম অসময়ের কাছে দুখী।
অসময় সুসময়ের কাছে দুখী।
সময় এসে অসময়কে বলল
সুসময় সন্নিকটে।
অসময় আজো সুসময়ের অপেক্ষায়।
অন্যদিকে জনম?
জনমও ঐ সুসময়ের আশা করতে করতেই
কেটে যাচ্ছে।
অথচ; জনমে জন্ম হয়েছিল,
পরজনমের জন্য শুভ সঞ্চয় করতে।
সমস্ত শুভ সময়ের স্রোতে ভাসমান!
-