Posts

নিউজ

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

April 22, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
23
View

যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার উইমেন্স প্রাইজ ফর ফিকশনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সংক্ষিপ্ত এই তালিকার জন্য নির্বাচিত ৬টি উপন্যাসের নাম ঘোষণা করা হয়। তালিকায় জায়গা পেয়েছেন অ্যাডি ই. সিচেন্স, সুসান চোই, লিলি কিং, ভার্জিনিয়া ইভান্স, মার্সিয়া হাচিনসন এবং রোজি কেলি। 

এবারের বিচারক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তিনি এক বিবৃতিতে বলেছেন, 'আমরা এমন একটি সংক্ষিপ্ত তালিকা উপস্থাপন করতে পেরে আনন্দিত। তালিকাভুক্ত বইগুলো জীবনের প্রতিকূলতার পাশাপাশি অনেক আনন্দের মুহূর্তও তুলে ধরতে দ্বিধা করেনি। যদিও আমরা এখানে  বিচারকের দায়িত্ব পালন করছি কিন্ত আমরা সবার আগে পাঠক।'  

তিনি আরও বলেছেন, 'এই উপন্যাসগুলো আমাদের কৌতূহলী করেছে ও গভীরভাবে নাড়া দিয়েছে। প্রতিটি বইয়ের কাহিনী আমাদের পরের ঘটনা জানার জন্য পাতা উল্টাতে বাধ্য করেছে, চরিত্রগুলো আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং শেষ বাক্যটির পরেও গল্পগুলো আমাদের মনে থেকে গেছে।' 

এদিকে আগামী ১১ জুন লন্ডনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৬ এর বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড (৪০ হাজার ডলার)।     

উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। প্রতি বছর যুক্তরাজ্য থেকে প্রকাশিত এবং নারীদের দ্বারা লেখা সেরা একটি উপন্যাসকে মর্যাদাবান এই পুরস্কারটি দেওয়া হয়।  

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৬ এর দীর্ঘ তালিকা নীচে দেওয়া হল: 

১. লিলি কিং - ‘হার্ট দ্য লাভার’

২. মার্সিয়া হাচিনসন - ‘দ্য মার্সি স্টেপ’

৩. সুসান চোই - 'ফ্ল্যাশলাইট'

৪. অ্যাডি ই. সিচেন্স - ‘ডমিনিয়ন’

৫. ভার্জিনিয়া ইভান্স - ‘দ্য করেসপন্ডেন্ট’  

৬. রোজি কেলি - ‘কিংফিশার’

Comments

    Please login to post comment. Login