আমার অনুভূতিতে একটায় শব্দ, শয়নে-স্বপনে প্রতিটা ক্ষনে একটাই বাচন, অব্যর্থ জীবনের একটাই হৃদয়তাড়িত জল্পনা— "ভালোবাসি"। খুব ভালোবাসি তোরে। খুব করে মনের কাছে পেতে চাই তোরে। এক জীবনে তোকে কখনই হারাতে চাই না।
মনের অজান্তেই কখন যে আমি তোর মধ্যে হারিয়ে গিয়েছি।কখন যে তোর মধ্যে ডুবে রইলাম, আমি নিজেও জানি না! আমি নিজেকেও বিশ্বাস করতে পারি না। হাজার মাইল দূরে থেকেও কীভাবে আমি তোর আকাশে কল্পনার রাতে আল্পনা এঁকে যায়। কীভাবে আশাহত পাখির মতও উদগ্রীব ভেবে যায়, কোনো এক জোসনার আলোময় নিশিতে তুই অধিকার নিয়ে এসে বলবি, আমি তোর কে?
আমি প্রতিউত্তরে রসেল সুরে বলে উঠব, রেখে দে না আমায় তোর কাছে, খুব করে কাছে। হৃদয়ের ছোট্ট গহীন কৌঠরে!
ভরসার পরশ হাতে তখন হাতটা দিব বাড়িয়ে। হাজারো দূর্গম বৈরীতে ছাড়ব না এই প্রতিশ্রুতির বলয়ে। আকড়ে রাখব যুগ-যুগান্তরে ইতিহাস করে। দুষ্ট-মিষ্ট ভালোবাসাটা চলতে থাকবে তখন অভিনয়-সুবিনয় করে।
যদি তুই রাখতে চাস আপন করে! কল্পনাতেও থাকতে চাই সারা জীবন ভরে।