Posts

কবিতা

আমার বুকে ঘুড়ি উড়িও

April 26, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

Translated by

40
View

আমার বুকে ঘুড়ি উড়িও,
যদি কখনও ইচ্ছে হয়।

আকাশে উড়োচিঠি পাঠিও,
যদি কখনও ইচ্ছে হয়।

আমার মনের আয়না তুমি ভেঙ্গে দিও,
অথবা জোড়া লাগাও। 
কিছু বলবো না তোমায়।

কাঁচের চুড়িগুলো সাজিয়ে রেখো,
কিছু নতুন স্বপ্ন এঁকো। 
নতুন করে বাঁচতে শিখো। 
পুরানো দিনগুলোকে ডাস্বিনে ফেলে,
তুমি দীপ্ত পায়ে সামনে এগিয়ে যাও।

আমার আষাঢ়ের মেঘ বৃষ্টি নামার আশায়
আমি ভিজি না আর কারো ভালোবাসায়।
বকুল ফুলের সুভাসকে চিনতে শিখো,
অথবা গোলাপফুলের কাটাগুলো ভেঙ্গে দাও, 
অথবা আমার মনের আয়নাকে ভেঙ্গে দাও।

নিশিযাপনে তুমি ভয় পেও না,
নিজের অশ্রুকে অপচয় করো না।
তোমার মনকে শান্ত করো,
মনের জানালা খুলে দাও,
সকল আবর্জনা বের করে দাও ।

# তুমি
(Rudro Siyam)

Comments

    Please login to post comment. Login