Posts

কবিতা

পতিতা নারী

April 26, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

50
View

তুমি পতিতা, 
এটা জেনেও তোমায় ভালোবেসেছি।
তুমি বলতে,
প্রতিদিন তোমায় কত শকুন ছিঁড়ে খায়।

আমার খুব মায়া হতো তোমার জন্য,
তোমার পতিতা,
হওয়ার কারন তুমি নও।
পরিস্থিতি, সমাজ তোমার পতিতা বানিয়ে দিয়েছে।

সেদিন তুমি আমার কাঁধে মাথা রেখেছিলে,
কেঁদে কেটে বলেছিলে তোমার নির্মম ইতিহাস।

তোমার বাবা এক্সিডেন্টে পঙ্গু,
তোমার মায়ের মাথায় টিউমার।
তোমার বড় ভাই নেশাখোর।

এসবের মাঝে তুমি সংসার চালাও,
তোমার পরিবার সামলাও।
নিজের পরিবারের জন্য নিজের দেহ বিক্রি করো।

যখন এই টাকা নিয়ে বাসায় যাও,
তখন তোমার বড় ভাই তোমার থেকে
তার নেশা করার জন্য টাকা নেয়।

এসবের মাঝেও তোমার ঠোঁটে ঝিলমিল করে হাসি,
বুকে পাথর নিয়ে তুমি হাসো।

যেদিন তুমি আমায় বললে,
তুমি পতিতা।
তোমার সাথে রাত কাটাব কিনা,
সেদিন খুব রাগ হয়েছিল।

কারন আমি তোমার দেহ নয়,
মনটাকে ভালোবেসেছিলাম।
এখনও বেসে যাব।

কবিতা: পতিতা
কবি: রুদ্র সিয়াম

Comments

    Please login to post comment. Login