Posts

কবিতা

সিগারেট.

April 26, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

109
View

মধ্যরাতে ঘুম ভেঙে গেলে 
যে আমাকে সঙ্গ দেয়। 
সে তুমি নও, সে হচ্ছে সিগারেট।

কুয়াশা ভরা জোসনা রাতে নির্জন রাস্তায়
যে আমাকে কাছে টেনে নেয় ।
যে আমার ঠোঁটকে উষ্ণতা দেয়,
সে তুমি নও, সে হচ্ছে সিগারেট।

কিংবা নদীর পাড়ে একলা 
গম্ভীর ভাবনায়। 
ঠোঁটে কবিতা বলে চলা 
সেই একাকৃত্বের করুন সময়,
আমার সাথে আড্ডা দেয়।
সে তুমি নও, সে হচ্ছে সিগারেট।

তবু তুমি কেন বলো, 
সিগারেট ছেড়ে দাও। সিগারেট ছেড়ে দাও।
তোমাকে ছাড়তে রাজি আমি, 
তবুও ছাড়বো না, আমার নিত্যদিনের বন্ধু
আপনজন সিগারেট।

#সিগারেট
(রুদ্র সিয়াম)
(কবিতাটি কেমন লাগলো, জানাবেন!)

Comments

    Please login to post comment. Login