Posts

উপন্যাস

এক ছাতার নিচে

April 28, 2026

busra islam

7
View

# গল্প - এক ছাতার নিচে

   # লেখিকা - বুশরা নাদরাহ

  # পর্ব - ৩  

পুরা ডুপ্লেক্স বাড়ি এখন নিস্তব্ধ। শুধু দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ আর বাইরে রাস্তার কোলাহল।  ইনায়া বারান্দা ছেরে রুমে চলে গেলো । দরজাটা আলতো করে লাগিয়ে দিল।   বিছানায় হেলান দিয়ে বসে আছে । ভেজা চুল থেকে এখনো টপটপ পানি পড়ছে বালিশে। কিন্তু ওর তাতে কোন খেয়াল নেই।  ফোনটা হাতে নিল। কনট্যাক্ট লিষ্ট থেকে "আরিশা " নামটা খুঁজে বের করে কল দিল।  একটা রিং... দুইটা রিং...  

"হ্যাল্লোওওও!" ওপাশ থেকে  চিৎকার।  

" কিরে তুই আজকে কলেজে আসলি না কেন?   " বৃষ্টি দেখে যাই নাই। কেনো তুই গিয়েছলি?

  " হুম গিয়েছিলাম।  " হেহ!  তুই তো যাবি। ফার্স্ট গার্ল বলে কথা সে  কি আর কলেজ মিস দেয়!

  " দূর মিয়া মজা নিস না তো। 

  ইনায়া জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাহিরে রোদ উঠেছে। ভেজা পাতায় আলো চিকচিক করছে। ঠিক ওর মনের মতো।  

"আরু... আজকে একটা ঘটনা ঘটছে।

"  "কি? কি? বল না দোস্ত। সাসপেন্স দিস না।"  ইনায়া একটা লম্বা শ্বাস নিল। বুকের ভেতরটা কেমন কাঁপতেছে।

 "কলেজ থেকে বের হওয়ার পর বৃষ্টি নামলো। আমি ভিজে যাচ্ছিলাম..."  "তারপর?"  "তারপর... আর কি কিছুই না।  " না না দোস্ত বল না তারপর কি হলো?  

 " বললে পরে মজা নিবি না তো? 

 " না দোস্ত!নিমু না।  

" একটা ছেলে এসে ছাতা ধরলো আমার মাথায়।"  ওপাশে ২ সেকেন্ড পিন-পতন নীরবতা। 

তারপর—  "কিইইইইইইইইই?

" আরুর চিৎকারে ইনায়া কান থেকে ফোন সরিয়ে ফেললো। 

"কোন ছেলে? 

"নাম কি? 

"কোন ইয়ার? 

"দেখতে কেমন?

" বিয়ে করবি?

 "চুপ কর!" ইনায়া ধমক দিল, কিন্তু ঠোঁটের কোণে হাসি।

 "এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কেভাবে?"  "আচ্ছা সরি। নাম বল আগে।

 "  ইনায়া আয়নার দিকে তাকালো। হাটু্ পর্যন্ত ভেজা চুল এলোমেলো , লাল হয়ে থাকা গাল। নামটা বলতে গিয়েও কেমন লজ্জা লাগছে।  

"বল না দোস্ত।

 " রাইহান। 

 "রাইহান?

 " হুম। 

ইনায়ার গাল আরো লাল হয়ে উঠল,দেখে মনে হচ্ছে আলতা দেয়া।   

" এই দোস্ত! , ডিটেইলস বল। কিভাবে কি হলো? হাত ধরছে?

 "ধুর!" ইনায়া লজ্জায় বালিশে মুখ গুঁজলো। "হাত ধরে নাই। জাস্ট... ছাতাটা ধরেছিল। 

 "ব্যাস? এতটুকুই?

" ইনায়া চুপ করে গেল।  

" কিরে!  কথা বল। 

 " আচ্ছা। কালকে তো কলেজে যাবি ?

   " হুম। অবশ্যই যাবো।

Comments

    Please login to post comment. Login

  • পরের পার্ট প্লিজ