Posts

উপন্যাস

এক ছাতার নিচে

April 29, 2026

busra islam

10
View

# গল্প - এক ছাতার নিচে 

 # লেখিকা - বুশরা নাদরাহ

 # পর্ব - ৪  

  ৫ দিন ধরে বৃষ্টি নেই।  ইনায়া বিছানায় চুপচাপ বসে আছে। পা গুটিয়ে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে। জানালার বাহিরে তাকিয়ে আছে।  আকাশ পরিষ্কার। শুকনো। বাতাসেও ধুলা।  টেবিলে বই খোলা। কাল থেকে একটা পাতাও উল্টানো হয়নি। কলমটা হাতে নিয়ে খাতার কোনায় দাগ কাটছে।  

আরু তিনবার কল দিয়েছে। ধরতেছে না।   চতুর্থবার ধরলো।  "হ্যালো?

"কিরে ইনু? মরে গেলি নাকি? কাল থেকে গায়েব।

"  ইনায়া চুপ করে আছে।  

"কিরে ইনু মন খারাপ?

"...না।

"বৃষ্টি হয় না তাই?

" ইনায়া এবারও উত্তর দিল না। শুধু আঙুল দিয়ে জানালার কাঁচে একটা ফোঁটা আঁকলো। তারপর আরেকটা। শুকনো কাঁচে বৃষ্টি নামে না।  

আরিশা ওপাশ থেকে ফিসফিস করে বললো, "রাইহান ভাইয়ার কথা মনে পড়ে?

…. লাইনটা কেটে গেল।  ইনায়া ফোনটা পাশে রাখলো। বুকের ভেতরটা ভার হয়ে আছে। কাউকে বলা যায় না। বৃষ্টি নেই মানে ওই মানুষটার সাথে দেখা হওয়ার কোনো বাহানা নেই। ছুটির পর গেটে দাঁড়িয়ে থাকার, ছাতা ধার দেওয়ার কোনো সুযোগ নেই। 

 ফারহানা বেগম দরজায় এসে দাঁড়ালো, "কিরে৷ ভাত খাবি না? মুখটা শুকনা কেন?

 "খিদা নেই।

  "জ্বর আসলো?

"  ইনায়া মাথা নাড়লো।  "না এমনি।

"  আম্মু চলে গেল।  

রুমে আবার নিস্তব্ধতা।   ইনায়া উঠে গিয়ে জানালার গ্রিল ধরলো। চোখ বন্ধ করলো। মনে করার চেষ্টা করলো বৃষ্টির শব্দ। ছাতার উপর টুপটুপ ফোঁটার আওয়াজ। আর একটা কন্ঠ—"আপনি চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন ।"  চোখ খুলে দেখলো বাহিরে তখনো কড়া রোদ পড়ে আছে।   গলার কাছে কি যেন দলা পাকিয়ে উঠলো। ঢোক গিলে নামিয়ে দিল। কাঁদবে না। কিসের জন্য কাঁদবে?   শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললো, "একটু বৃষ্টি হ... প্লিজ।

"  কেউ শুনলো না।

Comments