ঘোর অন্ধকারে-এক সন্ধ্যা লগ্নে
দিয়েছিলাম তোমার দরজায় উঁকি,
ছিটকিনি আটকে দিয়ে বললে তুমি,
"কে ওখানে? যাও দেখি!"
অথচ শ্রাবণের প্রারম্ভে আষাঢ়ের বাদলে,
আধভেজা হয়ে আমি গিয়েছিলাম ছাউনির খুঁজে;
কী বুঝলে আর কী বললে—বৃষ্টির ঝিরিঝিরি শব্দে
কাঁধ নিচু করে হাঁটছি ঠিক তেপান্তর ঘেঁষা সড়কে।
অমোঘ মেঘের গর্জনে,
অমাবস্যায় হঠাৎ বিদ্যুৎ চমকানো
ফিরে পিছন দেখলাম, কতদূরে আমি!
54
View