Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:৬

April 30, 2026

busra islam

43
View

#গল্প - এক ছাতার নিচে

  #লেখিকা - বুশরা নাদরাহ 

 #পর্ব - ৬  

 " ইনায়া হঠাৎ ছাতার নিচ থেকে বের হয়ে গেল। আর বৃষ্টি বিলাস করতে লাগলো। ছোট্ট বাচ্চার মতো বৃষ্টিতে ভিজছে আর খিলখিল করে হাসছে।   " রায়হান ইনায়ার বাচ্চামো দেখে তাকিয়ে আছে,  আর মনে মনে ভাবছে একটা মেয়ে বৃষ্টিতে ভিজলে এমন বাচ্চামো করতে পারে।  ইনায়া কে বৃষ্টিতে ভিজার কারনে আরো মারাত্মক  সুন্দর লাগছে,, চুল গুলো খুলে গিয়েছে,,  তা দেখে রায়হান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। 

 ইনায়া হঠাৎ রায়হানের সামনে এসে বলল,, 

   " কি ব্যাপার আপনি আসছেন না কেন?  

" না মা,,,,,মানে আসছি আর কি। 

  "কি মানে মানে শুরু করলেন আসুন তো,।

  এই বলে ইনায়া রায়হানের থকে নিয়ে ছাতাটা রেখে দিলো,,,।  

 "" কিছুক্ষণ বৃষ্টিতে ভিজার পর রায়হান বলল,,    "চলুন এবার বাড়িতে যাওয়া যাক,,।  নয়তো জ্বর এসে পরবে।  

 " ইনায়া আর রায়হান বাড়ির দিকে রওনা হলো,, বাড়ির গলিতে যাওয়ার পর ইনায়া বলল,,।  "এবার আমি যেতে পারবো আপনাকে আর যেতে হবে না ,,।

  " নাহ আমিও যাবো,আন্টি খিচুড়ি রান্না করেছে খেতে হবে তো এই বৃষ্টির দিনে মজার খিচুড়ি কি আর মিস দেওয়া যায় বলুন তো,,? 

 মিস ইনায়া?  

"মিস ইনায়া ডাকটা শুনে ইনায়ার বুকটা ধুকপুক করে উঠলো,,।  মনে মনে বার বার আওরাতে লাগলো মিস ইনায়া,, মনটা যেন আজ আকাশ ছুয়া খুশিতে মেতে উঠলো।  

"ইনায়া বলল, আপনাকে আরেকদিন খাওয়াবো আজকে না,,। 

  " আরেকদিন কেন আজই চলুন যাই,,,। আর আন্টি তো আমায় যেতে বলেছে তাই না,,?  "আম্মু তো আপনাকে বলেনি,, বলেছে আরিশা কে,।  আর আম্মু জানে আমি আরিশার সাথেই আছি।  

" তো কি হয়েছে আরিশার সাথে আছেন,, আমি তো তাহলে আরিশা হয়ে গেলাম চলুন যাই,,।  "ইনায়া বলল আজ না অন্য কোনদিন,,।  এই বলে ইনায়া চলে গেল,,।  

"  রায়হান ইনায়ার যাওয়ার পানে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলো,,।  

"ইনায়া চলে যাওয়ার পর রায়হান ও তার বাড়ির দিকে রওনা হলো,,।   

" রায়হান হলো বাবা-মায়ের একমাত্র ছেলে,,। আর একটা ছোট বোন আছে নাম রুহি,। রায়হানের বাবার নাম রাহুল চৌধুরী,,  আর মায়ের নাম হলো শারমিন বেগম,,  রাহুল চৌধুরী একজন বিজনেস ম্যান,, রায়হান পড়াশোনা শেষ করে বাবার বিজনেস সামলাচ্ছে,,।

"ঐ দিকে ফারহানা বেগম ইনায়ার এই অবস্থা দেখে বোকা শুরু করে দিয়েছেন,, এভাবে এতো ভিজে এলি কেন,,? তোকে তো আমি ভিজতে মানা করেছিলাম তাও তুই ভিজে আসলি,,। তর বাবা আর ভাই আসুক,,। আমার কোন কথা শুনছ না,,। আরিশা কোথায়?  নিয়ে আসলি না।

  " ইনায়া বকা খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে,,।  আসলে আম্মু আরিশা ও ভিজে গিয়েছিল,,। এক ছাতা দিয়ে আসছিলাম তো তাই,। এ কারনে ও আসে নাই,।  বলছে অন্য একদিন আসবে,,।  

" তাড়াতাড়ি যা ফ্রেস হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি, দেরি করবি না একদম । 

Comments

    Please login to post comment. Login