তোমার কবিতার অর্থ
তুমি নিজে বোঝ না।
এতো সহজ ভাষায় লিখ,
তবু শব্দের তারতম্য বোঝ না।
কবিতা লিখতে হয় অনুভূতি নিয়ে,
কবিতা লিখতে হয় জলাশয়ে ধারে বসে।
কিংবা কবিতা লিখতে হয় খোলা আকাশের নিচে,
হয়তোবা খোলা জানালার কাছে বসে বাতাসে লিখতে হয় কবিতা।
তুমি শব্দের মিলন ঘটাও,
নিজেকে কবি ভাবো।
আমি কিন্তু ভাবি না।
কবিতা মানে শুধুই কি শব্দের মিল।
কত কবি লিখিয়াছেন অমিল।
কবিতা লিখতে হয় রাত্রিবেলা,
কবিতা লিখতে হয় ঘুমের আধারে
ঘুম ঘুম চোখে।
কবিতা লিখতে হয় কষ্টে থাকলে,
কিংবা কবিতা লিখতে হয় যখন তোমার পাশে কেউ নেই, তুৃমি একা।
তুমি কবিতা লিখে যাও মায়াবতী।
তোমার কবিতা কেউ না পড়লেও আমি পড়ব।
এই ওয়াদা করলাম তোমায়,
যতদিন বাঁচি তোমার কবিতা পড়ে যাব।
( শব্দের মিলনমালা)
কবি: রুদ্র সিয়াম