ভালোবেসে মানুষ কবিতা লিখে,
আমি তোমায় নিয়ে লিখলাম গদ্য!
তুমি ভাবলে এতে তোমার কদর কমে গেল,
তা কবিতায় কী তোমায় কদর বেড়ে গেল?
শাহজাহান ভালোবেসে বানিয়েছিল তাজমহল,
আমিও তোমাকে ভালোবেসে বানালাম রংমহল!
বুঝি এরও কদর বুঝলে না!
তোমার কাছে তাজমহর ই শ্রেষ্ঠ!
ভালোবাসার কথা মুখে নাহি বলি
আমার আচরনে তাহা প্রকাশ করি।
তুমি ভাবলে মুখের কথার দাম বেশি,
আমার মনের কথা শোনা বা বোঝার স্বার্থ
তোমার কম বুঝি?
আমি তোমাকে নিয়ে কোন কবিতা লিখি নি,
তুমি ভাবলে আমি হয়তো তোমায় ভালোবাসিনি।
আমি কবিতা লিখতে পারি না, একথা বোঝার
কি চেষ্টাও করলে না বুঝি?
(শখের কবি: রুদ্র সিয়াম)