একা বাচতে শিখে গেছি প্রিয়,
ধন্যবাদ তোমায়।
একা থেকে একাকৃত্বকে ভালোবেসে ফেলেছি,
ধন্যবাদ তোমায়।
তোমার মধুর অবহেলা
আমাকে এমন একা করে দিয়েছে,
মানুষের চেয়ে গাছ-পালা, নদীনালাকে
নিজের জীবনবন্ধু বানিয়ে নিয়েছি ।
আগে তোমার একটা মেসেজের অপেক্ষায়,
আমার সারাদিন পুড়ে রাত হতো।
এখন আর সেই অপেক্ষায় থাকি না প্রিয়,
ধন্যবাদ তোমায়।
আগে একাকৃত্বকে ভয় পেতাম,
এখন সেটাকে বুকে জড়িয়ে নিয়েছি।
এখন তো একা থাকতেই ভালোবাসি প্রিয়,
ধন্যবাদ তোমায়।
আমাকে একাকৃত্বের স্বাদ পাইয়ে দিয়েছো তুমি,
ধন্যবাদ তোমায়।
রাতের আঁধারে কিংবা খোলা জানালার বাতাসে,
সিগারেট হাতে নিয়ে ভাবি একাকৃত্বকে ভালোবাসি।
কথায় আছে, যে একবার একাকৃত্বকে ভালোবেসে ফেলেছে, তার আর কাউকে প্রয়োজন নেই।
কবিতা: একাকৃত্ব
কবি: রুদ্র সিয়াম