Posts

কবিতা

কবুতর হতাম

April 30, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

35
View

যদি কখনও কবুতর হতাম,
তোমার বাড়ির আঙিনায় বাস করতাম।
তোমার ঠোটের থেকে খাবার খেতাম,
তোমার বাড়ির চালে উঠে যেতাম।

যদি কবুতর হতাম,
তোমার দেওয়া চিঠি পৌছে দিতাম তোমার আপনজনের কাছে।

যদি কবুতর হতাম,
বেসে বেড়াতাম খোলা আকাশে।
নীল আকাশে তোমায় খুজে বেড়ালাম। 
আকাশ পেড়িয়ে জলাশয়ের শূন্যস্থান।
কিংবা দীপ্তমান প্রদীপের চিলেকোথায়।

চারিদিক ঘুরে আমি সন্ধে হলে
তোমার কাছে ফিরে আসতাম। 
আহা! যদি কবুতর হতাম।

কবিতা: কবুতর
কবি: রুদ্র সিয়াম

Comments

    Please login to post comment. Login