Posts

কবিতা

প্লেবয়

April 30, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

39
View

তোমার চোখে চোখ রেখে
আমি ভালোবাসার মিথ্যা স্বপ্ন দেখাই।

তোমার ঠোঁটে ঠোঁট রেখে আমি
কল্পনায় অন্যকে নিয়ে ঘর বাধি।

তোমাকে ভালোবাসি না,
তবুও তোমায় ভালোবাসা 
অনুভব করাই।

কিছুটা রহস্য হোক মনের সাথে মন,
কিছুটা আবেগ গোপন রাখি
তোমার ঠোঁট আমার ঠোঁট।

তোমার কাছে গিয়েও,
মনের দূরত্ব বাড়িয়ে দেই।
তোমার পাশে থেকেও
তোমার থেকে অনেক দূরে।

আমি সবসময় ধরা ছোঁয়ার বাইরে,
বহুরুপী মানুষ।

কবিতা: প্লেবয়
কবি: রুদ্র সিয়াম

Comments

    Please login to post comment. Login