সে ভালোবাসি বলে চলে গেছে,
আমি এখনও অপেক্ষা করি তার জন্য।
তার জন্য গিফট কিনেছি,
সেটা এখনও দেওয়া হয়নি।
যেহেতু সে বলেছে ফিরে আসবে,
আমি এই আশায় বসে থাকি পাহাড়ে,
অনেকে বলে,
বাদ দে এবার, ও আর ফিরবে না।
আমি তাদের কথা বিশ্বাস করি না।
আমি তার অপেক্ষায় থাকি,
হয়তো একদিন সে ফোন দিবে।
কিন্তু ফোন আসে না।
কত মেয়েকে রিজেক্ট করেছি,
শুধু ওর অপেক্ষায় থেকে,
তবুও সে আসে না।
এই অপেক্ষার প্রথর শেষ হয় না,
আজ আমি বুড়ো প্রায়,
তাও অপেক্ষা করি ঠুনকো লাঠিটা নিয়ে
দাঁড়াই।
হঠাৎ একটা ফোনের রিং বেজে ওঠে,
আমার বুক ধ্বুক ধ্বুক করে ওঠে।
তার মানে কী?
সে ফিরে এসেছে?
কবিতা: অপেক্ষা
কবি: রুদ্র সিয়াম