Posts

কবিতা

হারানোর ভয়

April 30, 2026

Rudro Siyam

Original Author রুদ্র সিয়াম

101
View

আমার মনে রোগ বেধেছে,
ভালোবাসার ভয়, 
তোমাকে হারানোর ভয়।

এই রোগ দিন দিন তীব্র হচ্ছে,
বুকের ভেতর পাথর জমা হচ্ছে।

তোমার কথাবার্তার ধরন বলে দিচ্ছে
শেষবিকেলে তুমি আর থাকবে না।
তবু কেন এতো হাহাকার,
আমার এই বুক?

ভালোবাসা ছাড়া কি মানুষ বাচে না?
আমিও না হয় বাচলাম,
জীবন্তলাশ হয়ে।

যে একবার ভুলে বেসেছে ভালো,
সে জানে তাকে ভুলতে পারা কতটা কালো।

মেঘের পর বৃষ্টি আসে
তুমি চলে যাওয়ার পর ও
জীবনে নতুন কেউ আসবে।

তবে তাকে গ্রহন করতে পারব না,
কারন ভালোবাসার ভয় আমার অন্তরে।

এই ভয় দূর করে দেয়,
আমার বুকে সাহস দাও।
জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলো,
তুমি শুধু আমার, আর কারো নাও।

কবিতা: হারানোর ভয়
কবি: রুদ্র সিয়াম

Comments

    Please login to post comment. Login