Posts

উপন্যাস

এক ছাতার নিচে

May 1, 2026

busra islam

9
View

# গল্প - এক ছাতার নিচে  

#লেখিকা - বুশরা নাদরাহ

  #পর্ব - ৯ 

  ""ইনায়া আর আরিশা গাড়ি থেকে নেমেছে ঠিক তখনই সামনে থেকে রাইহান আসছে। হাতে কতো গুলো ফাইল, চোখে চশমা।   ইনায়া কে দেখেই রাইহান থমকে দাঁড়িয়ে গেল। ৪ দিন পর দেখা। মাস্কের উপর দিয়ে ফ্যাকাশে কপাল, কালি পরা চোখ দেখে রাইহানের মুখটা কঠিন হয়ে গেল।চোখে টেনশন। 

 " কি হয়েছে?   

 ইনায়া মাথা নিচু করে ফেললো।  রাইহান এবার কাছে এসে একটু ধমকের সুরে বললো,  *"আপনাকে তো আমি আগেই বলেছিলাম বৃষ্টিতে ভিজতে না। আমার কথা কানে নিলেন না? এখন দেখেন  কি হাল হয়েছে! ঔষধ খেয়েছেন? 

 ইনায়ার চোখে পানি এসে গেল। ফ্যাসফ্যাসে গলায় বললো, "জি,  

 " রায়হান বলল,  ক্লাস শেষে ফ্রি থাকলে এখানে আইসেন। আমি অপেক্ষায় থাকব।  

"রাইহান এবার আরিশার দিকে তাকালো। তাকাতেই ভ্রু কুঁচকে গেল।  

"ইনায়া তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিল, " ও আরিশা। আমার বেস্ট ফ্রেন্ড। আমার ক্লাসমেট।  

*আরিশা* রায়হানের দিকে তাকিয়ে হা হয়ে গেল।   " র......রাইহান ভাইয়া? তুমি?  

 *রাইহান ও* শকড। "আরিশা? তুই এখানে? তুই ইনায়ার ফ্রেন্ড?

"  *ইনায়া* দুইজনের দিকে তাকিয়ে বোকা হয়ে গেল, "তোমরা... তোমরা চিনো একে অপরকে?" 

" *আরিশা* লাফ দিয়ে বললো, "চিনি মানে? উনি আমার *চাচাতো ভাই*! রাইহান ভাইয়া! বড় আব্বুর ছেলে!"  আরিশা এক্সাইটেড হয়ে ইনায়ার হাত চেপে ধরলো, কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল"ওমাই গড ইনু! এইটা তোর রাইহান ভাইয়া? আমার কাজিন? আমি তোকে বলেছিলাম না আমার একটা হ্যান্ডসাম কাজিন আছে? এই সেই। 

 "রায়হান হালকা কাশি দিল,  তারপর ইনায়ার দিকে তাকিয়ে বললো, "তার মানে আপনি আমার বোনের বেস্ট ফ্রেন্ড?" 

 ইনায়া মাস্কের ভিতর লাল হয়ে গেল।  

 " না মানে আ...আমি জানতাম না।"

" আচ্ছা তোমরা ক্লাসে যাও। দেরি হয়ে যাচ্ছে। 

ইনায়া আর আরিশা ক্লাসে চলে গেলো। 

Comments