Posts

কবিতা

দেনমোহর

May 2, 2026

অলিউল্লাহ হোসেন অনিক

Original Author অলিউল্লাহ হোসেন অনিক

110
View

কবিতা, তুমি বরং থেকে যাও—


যেভাবে থেকে যায় ডানা একটি প্রজাপতির তরে,
নতুবা বিক্ষুব্ধ হও প্রথম আলিঙ্গনের মতো।


আর সেদিন,

যেদিন জাতিসংঘের সম্মেলনে দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধান
মুখ ফসকে বলে দেবে তার প্রিয় কবিতার বইয়ের উৎসর্গপত্র।


জুনায়েদ ও সালমাকে মনে পড়ে,

মনে পড়ে তাদের বাংলা অক্ষরে লিখিত কবিতাকে
সামনে রেখে প্রবেশ করে তিন কবুলে।


বাদীপক্ষ সংখ্যালঘুর পক্ষে একটি অগ্নিঝরা কবিতা পেশ করতে পারে যদি,

বিচারকের স্বাক্ষর ছাড়া জামিন পাবে আসামি?


আমরা ফের জিহ্বা নাড়াবো,


যেদিন বাড়ির নাম্বার প্লেটের সাথে লেখা থাকবে
যার যার নিজস্ব কবিতার নাম।

আমরা ফের জিহ্বা নাড়াবো,

সেদিন।

Comments

    Please login to post comment. Login