Posts

উপন্যাস

এক ছাতার নিচে

May 2, 2026

busra islam

6
View

#গল্প - এক ছাতার নিচে

  # লেখিকা - বুশরা নাদরাহ

# পর্ব - ১০   

 "লাস্ট ক্লাস শেষ । এখন ইনায়া ব্যাগ গুছাচ্ছে। ৪ দিন পর ক্লাস করেছে, মাথাটা ঝিমঝিম করছে। শরীর এখনো দুর্বল।  

*আরিশা* ইনায়ার হাত ধরে বলল, "চল ইনু,  বাসায় যাই। আন্টি বারবার কল দিচ্ছে।

"  ইনায়া মাথা নেড়ে বলল, "হুম চল।

"আরিশা আর ইনায়া গেইটের কাছে যেতেই দেখে *রায়হান* দাঁড়িয়ে আছে। হাতে বই। মনে হয় ওদের জন্যই ওয়েট করছে।  ওদের দেখেই রায়হান এগিয়ে আসলো। গলাটা নরম।  

"ক্লাস শেষ? শরীর কেমন এখন?

 "ইনায়া মাথা নিচু করে বললো, "জ্বী ... একটু ভালো।

"  *আরিশা* পাশ থেকে ফোড়ন কাটলো, "ভাইয়া তুমি টেনশন নিও না। আমি আছি তো। ওরে আমি এখনই বাসায় দিয়ে আসবো।

  "রায়হান আরিশার দিকে তাকালো, "হুম। তাড়াতাড়ি নিয়ে যা। ওর এখনো রেস্ট দরকার।

"  তারপর ইনায়ার দিকে তাকিয়ে  আস্তে করে বললো, *"শুনুন মিস ইনায়া , বেশি কথা বলবেন না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবেন। আর কালকে যদি জ্বর থাকে, আমাকে জানাবেন। বুঝতে পারছেন?

"*  ইনায়ার বুকের ভিতর ধুক করে উঠলো। এত কেয়ার কেন করে মানুষটা?  ফ্যাসফ্যাসে গলায় বললো, "জ্বী।

"  *আরিশা* ঘড়ি দেখে বললো, "ভাইয়া আমরা যাই। আন্টি ২টার মধ্যে বাসায় যেতে বলেছে। দেরি হলে বকা শুনতে হবে।

"  রায়হান মাথা নাড়লো, "আচ্ছা যা। সাবধানে যাবি।

"  *ইনায়া* চলে যাওয়ার জন্য পা বাড়ালো। দুই পা গিয়েই আবার পিছনে তাকালো।  

 রায়হান এখনো দাড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে আছে।  ইনায়া  তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। মাস্কের ভিতর গালটা গরম হয়ে গিয়েছে লজ্জায়।

*আরিশা* ওর হাত ধরে টান দিল, "চল চল। ভাইয়া তাকিয়ে আছে।  গাড়ি তে  উঠে ইনায়া আরিশার কাঁধে মাথাটা রাখলো। শরীরটা কাঁপছে।   

*আরিশা ওর মাথায় হাত বুলায় দিল, "কিরে? খারাপ লাগছে?" 

" ইনায়া চোখ বন্ধ করে বললো, "না... ভালো লাগছে।

“ *১৫ মিনিট পর ইনায়ার বাসা* ”

আরিশা ইনায়া কে ধরে ধরে গেট পর্যন্ত দিয়ে আসলো।  *ফারহানা বেগম* দরজা খুলেই বললো, "এত দেরি কেন? ২টা বাজে।"  

*আরিশা* সালাম দিয়ে বললো, "আন্টি সরি। ক্লাস শেষ হইতে একটু লেট হয়েছে। ইনু কে আমি নিজে দিয়ে গেলাম। টেনশন নিয়েন না।

  " আচ্ছা মা, তুমি সাবধানে বাসায় যাও। 

 রহিম চাচা*(ইনায়াদের ড্রাইভার) আপনি আরিশা কে একটু ওর বাসায় দিয়ে আসেন।   

" না আন্টি চাচার দিয়ে আসতে হবে না, আমি যেতে পারব।  

" আমিও জানি তুমি যেতে পারবে ,যাও গিয়ে গাড়ি তে উঠো।  

"  আরিশা আর কথা বাড়ায় না, চুপচাপ গাড়ি তে উঠে যায়।   

" চাচা সাবধানে যাইয়েন। 

  ইনায়া ফ্রেশ হয়ে  নিচে আসে। ফারহানা বেগম মেয়েকে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন।ঔষধ খেয়ে ইনায়া রুমে চলে আসে। 

 "রুমে এসে ইনায়া ঘুমিয়ে যায়।

Comments