Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:১১

May 2, 2026

busra islam

44
View

# গল্প - এক ছাতার নিচে

 #লেখিকা - বুশরা নাদরাহ

 #পর্ব- ১১  

"ইনায়া ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে,,, ফ্রেশ হয়ে নিচে আসে, কিছু খাওয়ার জন্য অনেক খুদা লেগেছে,,,,। সে দুপুরে খেয়ে ঘুমিয়েছে,,।  

  " ইনায়া নিচে আসার পর ইজহান আর ইশরা পড়া রেখে বুবু বুবু করতে করতে ইনায়ার কাছে ছুটে আসে,,।  কাছে এসে বলতে থাকে বুবু চলো আমরা খেলা করি,,।   

 "ইজহান আর ইশারার পিছনে ছোট মা ও ছুটে আসেন,আর বলতে থাকেন তোরা আগে পড়া শেষ কর তারপর নাহয় বুবুর সাথে খেলা করিস,,,।  

 " ইনায়া ছোট মা কে বলল,,। ছোট মা আমার খুব খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও,,।  

 "রাবেয়া বেগম (ছোট মা) বলল,।  দিচ্ছি তুই যেয়ে সোফায় বস,,। 

এই বলে তিনি রান্না ঘরের দিকে গেলেন,,। গিয়ে দেখেন ফারহানা বেগম রাতের জন্য রান্না শুরু করে দিয়েছেন,,।  

" রাবেয়া বেগম বললেন,,।  ভাবি আপনি একা একা কেন এগুলো করছেন,,? আমায় ডাকলে ও পারতেন,, দেখি সরুন তো আমায় ও কাজে হাত লাগাতে দেন সরুন,,।   

"ফারহানা  বেগম বলে উঠলো আরে ছোট আমি পারবো,, তুই এক কাজ কর ওদের কে নাস্তা দিয়ে আয় আমি পাস্তা আর সেমাই রান্না করেছি,,,। 

  " রাবেয়া বেগম ইনায়া, ইজহান আর ইশরার জন্য পাস্তা আর সেমাই নিয়ে গেলেন,,। 

  "ইনায়া আর ইজহান যে যার মতো খেয়ে পড়তে চলে গিয়েছে,,।  ইশরা যায়নি খেলা করছে একা একা,,।    

" ইনায়া পড়া শেষ করে ৯ টার দিকে নিচে আসে,,। নিচে নামতে না নামতেই ইশরা আর ইজহানের সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে,,।

  "আর এদিকে ফারহানা বেগম আর রাবেয়া বেগম রান্নাঘরে কাজ করছেন,,।  

" কিছুক্ষণ পর ইমতিয়াজ শেখ আর ইশতিয়াক শেখ বাড়ি ফিরে আসেন,,। দুই ভাই এসে দেখে ইনায়া ইশরা আর ইজহানের সাথে দুষ্টুমি করছে, আর টিভি দেখছে,,,।  

  "ইশতিয়াক শেখ আর ইমতিয়াজ শেখ যে যার যার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য,,।।  

 "তারা ফ্রেশ হয়ে নিচে এসে দেখেন ইহান এখনো বাড়িতে ফিরেনি,,। " তাই ইহান কে কল দেয়,,,ওপাশ থেকে ইহান বাবার কল পেয়ে রিসিভ করে,,  

"হ্যালো বাবা বলো,,,।

  " বাসায় কখন আসবি,,.? 

 "বাবা, আমার আসতে একটু লেট হবে,, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা করতে আসছি,,।  

" ঠিক আছে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি বেশি দেরী করবি না,,। 

 "আচ্ছা বাবা তোমরা খেয়ে শুয়ে পড় আমার জন্য অপেক্ষা করো না আম্মু কে ও বলো অপেক্ষা করতে না,,।

" ঠিক আছে,,।  

 "ইহান কাজ শেষ করে বন্ধুদের সাথে দেখা করতে চলে গিয়েছে,,। বন্ধুরা অনেক দিন যাবত দেখা করার জন্য বলছিল ,,,।

  "ওরা ৪ বন্ধু,, ইহান,রায়হান,সায়েম,মাহিন,,,

সে কলেজ লাইফ থেকে একসাথে থাকা,, আগে প্রতিদিন তাদের দেখা হতো আড্ডা দেওয়া হতো,, এখন পড়াশোনা শেষ করার পর থেকে আর আগের মতো দেখা হয় না আর আড্ডা দেওয়া ও হয় না,,, মাঝে মাঝে দেখা হয়। এখন সবাই ব্যস্ত কাজের চাপ,,,  

" তাদের আড্ডার মাঝে সায়েম রায়হান কে বলে উঠে কিরে মামা এখনো কি একা? নাকি প্রেম ট্রেম করো??

  "তাদের ৪ বন্ধুর মধ্যে সায়েম একটু চঞ্চল আর ফাজিল টাইপের,,,। 

" সায়েম এর এমন প্রশ্ন শুনে ইহান আর মাহিন অবাক হয়ে রায়হানের দিকে তাকায়,, কারন রায়হান কারো সাথে প্রেম করবে এটা অবাক হওয়ার মতোই,, যে ছেলে কিনা কলেজ লাইফে ও একটা প্রেম করে নাই আর সে ছেলে নাকি এই এখন প্রেম করবে,,।  

"তাদের ৩ জন কে রায়হান অবাক করে দিয়ে বলে,,, আমি একজন কে পছন্দ করি,,,।

Comments