Poetry

ক্ষণিকালয়

May 2, 2026

160 views

সময়চক্রে পথ হারিয়ে ক্লান্ত পথিক আমি,
পথ খুঁজে পাই বইয়ের মাঝে,শান্ত হয়ে বসি।
হঠাৎ দেখি শব্দগুলো বাহির হয়ে আসে,
গল্পকরে আমার সাথে আমার সামনে বসে।
গল্প বলি, গল্প শুনি,নাইকো কোন বাঁধা।
আমার কথা এমনি করে শুনবে আর কেবা?
আমাদের ভেতর ঝগড়াও হয় দূরত্ব কভু নয়।
সমাধান যে দুজন মিলেই খুঁজে পেতে হয়।
বই শুধু সে নয়,আমার কাছে আমার ক্ষণিকালয়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Fatima Rida 4 months ago

    বইয়ের সাথে বন্ধুত্ব