Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:১৩

May 3, 2026

busra islam

46
View

#গল্প- এক ছাতার নিচে 

 #লেখিকা- বুশরা নাদরাহ 

 #পর্ব- ১৩  

আজকে শুক্রবার।আরিশা দুপুরে খেয়ে মাত্র বিছানায় হেলান দিয়ে বসেছে।আর ঠিক তখন ই ফোন টা বেজে উঠল।আরিশা ফোনের স্ক্রিনে নাম টা দেখে বেসম খেলো।আনমনে ভাবনা এলো... এই মানুষ আমাকে তো জীবনে ও ফোন দেয় না আজকে হঠাৎ কি মনে করে। ফোন টা বাজতে বাজতে কেটে গেলো।আরিশা ফোন বেক করতে যাবে, তখন আবার ও সেম নাম্বার থেকে ফোন এলো।

আরিশা ফোন ধরলো।

 " আসসালামু আলাইকুম ভাইয়া।  

" কিরে, কি করছ? ফোন ধরছ না কেন?

   " ভাইয়া ধরতে ধরতে কেটে গেছে। তোমার কোন দরকার থাকলে চাচি আম্মু কে বলতা আমাকে ডাক দিত।  

" থাক। সমস্যা নাই।তোকে একটা কাজ করতে হবে। 

" কি কাজ ভাইয়া।

 "ইনায়া কে আজকে একটু  বের করতে হবে। 

" আচ্ছা, কিন্তু আন্টিকে কি বলবো?  

" বলবি আন্টি  আমার সাথে একটু প্রজেক্টের কাজ আছে। 

" আচ্ছা ভাইয়া। 

" আর শোন,,একটু থেমে বললো, *"ইনায়ার চুলটা খোলা রাখতে বলিস।  

আরিশা হতভম্ব হয়ে গেল, যে ভাই কে জীবনে কোন দিন কোন মেয়ের সাথে কথা বলতে দেখে নি, সেই ভাই আজ ফুল রোমান্টিক মুডে।  

" কিরে চুপ করে আছিস কেন? পারবি? 

  " জী ভাইয়া। পারব।কোথায় যেতে হবে? 

 " লেকের সামনে আয়।আমি ওই খানে ওয়েট করছি। 

" আচ্ছা ভাইয়া। 

 " আমি ছোট মা কে  বলে দিয়েছি। কোন সমস্যা নেই। তুই যা। 

" আচ্ছা ভাইয়া।  

*বিকাল ৩:৩০।  ইনায়ার বাসা।*

  *আরিশা ইনায়াদের বাসায় যেয়ে নিচে ফারহানা বেগম আর রাবেয়া বেগম কে দেখে সালাম দিয়ে সোজা ইনায়ার রুমে রুমে চলে গেলো। ইনায়ার রুমে যেয়ে দেখে ইনায়া বই নিয়ে শুয়ে আছে। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গিয়েছে চুল খোঁপা করা, মুখে কোনো রঙ নেই। জ্বরে ফ্যাকাসে হয়ে আছে। 

 আরিশা বিছানায় বসে ইনায়ার মাথাই হাত দিয়ে আস্তে করে বলে উঠলো....... 

"এই ইনু উঠ!  বাহিরে যাবি।

" ইনায়া ঘুম ঘুম চোখে আরিশা কে দেখে বলল.......কিরে তুই কখন আসলি? 

 " মাত্রই আসলাম। তুই উঠ বাহিরে যাবো।  

"ধুর! আম্মু রাজি হবে না বকা দিবে।

 " তুই উঠ আমি আন্টিকে ম্যানেজ করছি।

" কিভাবে তুই ম্যানেজ করবি? 

 " করছি কোন একভাবে !  তুই তো আগে উঠরে বাবা। রায়হান ভাইয়া তোকে বাসা থেকে বের করতে বলেছে। ইনায়া শকড হয়ে গেলো.....  কিহহহহহহহ........  

" আরে আস্তে! এতো চিল্লাচ্ছিস কেন?

  " তুই এটা কি বললি?   

" যা বলেছি, সত্যিই বলেছি।এখন যা তুই একটু রেডি হয়ে নে। 

 "  আরু মাথা ঘুরছে আমার। 

" আরে যা রে বাবা। ভাইয়া ওয়েট করছে।  

" আচ্ছা।যাচ্ছি।  

ইনায়া ফ্রেশ হয়ে একটা গোলাপি কুর্তি পরেছে। হাটু পর্যন্ত চুল গুলো হাত খোপা করা।  ইনায়া আয়নার সামনে দাড়িয়ে  ঘুরে ঘুরে নিজেকে দেখছে ঠিক তখনি আরিশা ইনায়ার খোঁপা খুলে দিল। 

" এই কি করছিস তুই?

 "  ভাইয়া বলেছে। চুল  খোলা রাখতে। এবার বাকিটা তোর ইচ্ছা। 

*ইনায়া লজ্জায় লাল হয়ে গেল, আর কিছুই বলল না   আরিশা যত্ন করে ইনায়ার খোলা চুল আঁচড়ে দিল। কোমর ছাড়িয়ে হাটু পর্যন্ত সিল্কি চুল। তারপর খুব হালকা করে *গোলাপি লিপস্টিক* ঠোঁটে ছুঁয়ে দিল।  আয়নায় নিজেকে দেখে ইনায়া অবাক হলো। আজ হয়তো একটু বেশিই সুন্দর লাগছে। 

"পারফেক্ট! এখন চল। ভাইয়া ওয়েট করছে আমাদের জন্য।"

Comments