Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:১৪

May 4, 2026

busra islam

53
View

#গল্প - এক ছাতার নিচে

  #লেখিকা - বুশরা নাদরাহ

 #গল্প- ১৪   

"ইনায়া আর আরিশা বাসা থেকে বের হয়েছে।সামনেই একটা রিকশা দাড়িয়ে আছে।  

** আরিশা**

 "এই মামা জাবেন?  

 " কই যাইবা? মামনি। 

 " লেকের সামনে যাবো।

 " আচ্ছা।উঠ। 

রিকশা চলছে ধির গতিতে, ইনায়ার হাটু পর্যন্ত চুল গুলো বাতাসে নিজেরাই খেলা করছে, ইনায়া তাদের কেই সামাল দিতে বেস্তো।

  ২০/২৫ মিনিট পর    

ঠোঁটে গোলাপি লিপস্টিক, মুখে হালকা হাসি।দুইজন রিকশা থেকে নেমে বেঞ্চে বসে বাদাম খাচ্ছে। 

 *হঠাৎ ইনায়ার চোখ গেল লেকের ওইপাড়ে। ইশতিয়াক শেখ অফিসের ব্যাগ নিয়ে কলিগদের সাথে কথা বলছে আর এদিকটায় হেটে আসছে।  ইনায়ার মুখ রক্তশূন্য হয়ে গেল। হাত থেকে বাদাম পড়ে গেল।

  ইনায়া ফিসফিস করে বলল, "আ...আরু... আব্বু...

"  আরিশা তাকিয়ে দেখে দূরে আঙ্কেল এদিকটায় হেটে আসছে। " বাপরে!  চল ভাগি। তাড়াতাড়ি চল।

  ইনায়ার গোলাপি ঠোঁট কাঁপছে। একটা কথাও বের হচ্ছে না। ভয়ে ইনায়ার হাত পা কাপছে।

  আরিশা ইনায়ার হাত ধরে টান দিল, "ইনু চল! দেখে ফেললে কেলেঙ্কারি লাগবে।

"  ইনায়া কোনো কথা না বলে উঠে দৌড় দিল।আরিশা ও পিছন পিছন ছুটলো।  রিকশায় উঠে ইনায়া আর আরিশা হাপাচ্ছে। ইনায়ার ভয়ে চোখে পানি। 

"আরে রিল্যাক্স! আঙ্কেল দেখে নাই।টেনশন করিস না।  

ইনায়া তাও চুপ। শুধু ফিসফিস করে বললো, "আব্বু জানলে আমাকে মেরে ফেলবে...  । 

 ** রিং রিং রিং **  

আরিশার ফোন বেজে উঠল। 

" ইনায়া জানতে চাইল......... কে? 

" ভাইয়া। 

 " ধর।

  আসসালামু আলাইকুম ভাইয়া।

 " কিরে কই তরা? 

 " ভাইয়া আমরা বাসার সামনে চলে আসছি।

 " কেন কি হয়েছে?  

 " ভাইয়া লেকের পাশে আঙ্কেল। তাই আমরা ভয়ে চলে আসছি।  

"  ওহ। আচ্ছা ইনায়াকে বাসায় দিয়ে তুই ও বাসায় চইলা যা।  

" আচ্ছা ভাইয়া।

Comments