Posts

কবিতা

কী আমার পরিচয়

May 5, 2026

Ashraful Islam

Original Author Noor Ahmad Jamil.

107
View

জাতি, বিভেদ, বর্ণ, গোত্র

মানুষ আজও ছাড়তে পারে নাই। 

মানুষ বললে ভুল হবে আমরা মানুষ নামের ছাই, 

আমার হাতে শুধু রক্ত আমি যেই রাস্তায় যাই, 

সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। 

আমার মনে হাজার প্রশ্ন আমি যেইখানে দেই পা, 

আমার পায়ে লাগে রক্ত  আর মনুষ্যত্বের ঘা।

জাতের নামে মানুষের হাতে মানবজাতের রক্ত, 

আর সেই রক্তের রঙে  

আমার মনুষ্যত্ব অনেক অল্প। 

আমার প্রশ্ন আছে অনেক আর উত্তর এই গল্প, 

আমার পরিচয় একটাই.

আমি মানুষ আর মানবজাতেই আমার জন্ম।

Comments

    Please login to post comment. Login