Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:১৮

May 6, 2026

busra islam

88
View

#গল্প - এক ছাতার নিচে 

#লেখিকা - বুশরা নাদরাহ 

#পর্ব - ১৮  

 "আজ আকাশটা একদম পরিষ্কার। বিকেল ৪টা।  ইনায়া একটা নীল শাড়ি পরেছে, চোখে কাজল টানা। ঠোঁটে হালকা লাল লিপস্টিক.......

 রাইহান সাদা শার্ট, একটু নার্ভাস। দুজনেই চুপচাপ রিকশায় উঠল। গন্তব্য লেকের পাড়।  

"লেকের পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, কাপল রা হাঁটছে। কেউ কেউ বাদাম খাচ্ছে,,  বাতাসে বেলি ফুলের ঘ্রান ভেসে আসছে। ইনায়া লেকের পাড়ে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। আর আশে পাশে দেখছিলো। হঠাৎ রায়হান ডাক দিল, "ইনায়া।  

" ইনায়া ঘুরে তাকাল। রায়হান হাঁটু গেড়ে বসে আছে ঘাসের উপর। হাতে ৩০/৩৫ টা  ছোট্ট কাঠগোলাপ। কাঁপা কাঁপা হাত, কিন্তু চোখে পুরো দুনিয়ার সাহস। 

 চারপাশটা কেমন যেন থেমে গেল। পাখির ডাক, পানির ছলাৎ শব্দ, দূরের রিকশার বেল... সব আবছা। শুধু রায়হানের গলাটা স্পষ্ট। 

ইনায়া তুমি কি আমার ভবিষ্যৎ হবে ? তুমি কি আমার হাত ধরে সারাজীবন পাশে থাকবে .?  " প্লিজ ইনায়া। আমি তোমার হয়ে থাকতে চাই।তোমার ঘুম ভাঙা ভোর দেখতে চাই, তোমার রাগ ভাঙাইতে চাই, তোমার হাসির কারণ হইতে চাই।  দুনিয়ার সাথে লড়ে নিব। শুধু তুমি হাতটা ধরো। একবার শুধু এই হাতটা ধরো আর কেউ আমাদের আলাদা করতে পারবে না,,।  

রায়হানের হাতে থাকা কাঠগোলাপটা ইনায়ার দিকে বাড়িয়ে দিল। সূর্যটা ঠিক তখন পশ্চিমে ঢলে পড়ছে। কমলা আলোটা ইনায়ার মুখে পড়ে ওকে আরও মায়াবী লাগছে।  ইনায়ার চোখ ছলছল। ঠোঁট কাঁপছে। রায়হানের মুখে তুমি সম্মোধনে এই প্রথম। ইনায়া থমকে গেলো। পুরো দুনিয়া মাথার উপর ঘুরছে। ইনায়া কখনো ভাবতে পারেনি আজকের বিকেলটা অর জন্য এতো সুন্দর হবে,,,।

Comments

    Please login to post comment. Login

  • busra islam 2 months ago

    Ji apu ektu porei dibo in sha allah

  • Khadijatul Anisa 2 months ago

    আপু পরের পার্ট প্লিজ