রায়হান আস্তে করে বলল, "চলো, কোথাও গিয়ে বসি?
" ইনায়া ফিসফিস করে বলল, "হুম, চলুন...
" ইনায়া চোখ তুলে এক পলক তাকিয়েই আবার নামিয়ে নিল, "হুম, পারেন।
"তাহলে কিন্তু তোমাকেও বলতে হবে," রায়হানের ঠোঁটে দুষ্টু হাসি।
"চ... চেষ্টা করব," ইনায়ার গলা কেঁপে গেল।
"আচ্ছা, ঠিক আছে," রায়হান হাসল।
নিয়তি বোধহয় আজ ওদের অজান্তেই রাখতে চেয়েছে।
সন্ধ্যা নামছে। ঠিক তখনই রায়হানের ফোনটা বেজে উঠল।
" ওপাশ থেকে আরিশার উদ্বিগ্ন গলা।
"ভাইয়া, ওর কাছে ফোনটা একটু দিবে? খুব দরকার ছিল।
" রায়হান ফোনটা ইনায়ার দিকে বাড়িয়ে দিল।
"হ্যালো আরু, বল কি হয়েছে?" ইনায়ার গলায় কাঁপুনি।
"হারামি, বান্দরনী! তোর ফোন কোথায়? গিলে ফেলেছিস নাকি?" আরিশা ফিসফিসিয়ে ঝাড়ি দিল।
"কেন রে? ফোন তো আমার কাছেই..."
"তোর কাছে থাকলে বন্ধ কেন? তুই নিজে তো মরবি, সাথে আমাকেও মারবি নাকি?
ইনায়া ঢোক গিলল, "না মানে... আসার সময় তাড়াহুড়ায় চার্জ দিতে ভুলে গেয়েছি। বন্ধ হয়ে গেয়েছে।
"আচ্ছা আচ্ছা, আসছি। একটু অপেক্ষা কর।
" "আচ্ছা ঠিক আছে। চলো, তুমি তো আমাদের বাসাতেই যাবে," রায়হান উঠে দাঁড়াল।
"না না! আমি একা যাব। কেউ দেখে ফেললে সর্বনাশ,
রায়হান একটু থেমে হাসল, "আচ্ছা ঠিক আছে। তুমি যাও। আমি তোমার পিছনে আসছি।
ইনায়া আর এক মুহূর্ত দেরি করল না। শাড়ি ঠিক করে দ্রুত পা চালাল আরুদের বাসার দিকে।
রাইহান দূর থেকে ইনায়ার চলে যাওয়া দেখছে।হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু বুকের ভেতরটা পুরো উষ্ণ।