Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:২০

May 7, 2026

busra islam

57
View

#গল্প - এক ছাতার নিচে

 #লেখিকা - বুশরা নাদরাহ 

#পর্ব - ২০  

"বড়িটা আজ খাঁ খাঁ করছে। আম্মু খালামনির বাসায় গিয়েছে, দাভাই অফিসে, ছোট আম্মু ইজহান আর ইশরা কে নিয়ে বাবার বাড়ি গিয়েছে।

 পুরা বাড়িতে ইনায়া একা।  ঘরের মধ্যে পায়চারি করছে ইনায়া। ফ্যানের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজটাও কানে বাজছে। হঠাৎ বুকের ভেতর কেমন খচখচ করে উঠল। 

 *আম্মুর রুম।*  

দরজাটা হালকা লাগানো । ইনায়া কখনো একা এই রুমে ঢুকে না। আম্মু পছন্দ করে না। কিন্তু আজ কি যেন টানছে ওকে। পা টিপে টিপে ঢুকল। 

 আম্মুর গায়ের গন্ধ, ন্যাপথলিন আর পুরনো বইয়ের গন্ধ মেশানো ঘরটা। খাটটা গোছানো, বালিশের ওশারও টানটান। সব স্বাভাবিক। তবু ইনায়ার গলা শুখিয়ে আসছে।  

হঠাৎ চোখ গেল খাটের নিচে।   আবছা অন্ধকারে একটা পুরনো স্টিলের ট্রাংক। এই ট্রাংকটা ইনায়া ছোটবেলায় একবার ছুঁতে গেয়েছিল, আম্মু এমন ধমক দিয়েছিল যে আজও মনে পড়লে কেঁপে ওঠে।   

"ধরবি না খবরদার! ওইটা ছুঁবি না!

"   আজ আম্মু নাই। বুকের ভেতর হাতুড়ি পিটাচ্ছে, তবু হাঁটু গেড়ে বসল ইনায়া। খাটের নিচে হাত ঢুকাল। ধুলো জমে আছে ট্রাংকটার উপর। টেনে বের করল।  অবাক কাণ্ড। তালা খোলা।  হাত কাঁপছে। ঢাকনাটা আস্তে করে তুলল।  

 *ভক করে একটা গন্ধ নাকে লাগল।* 

পুরনো কাপড়, আগরবাতি আর কেমন যেন কান্না জমে থাকা গন্ধ।  

ট্রাংকের ভেতর প্রথমেই চোখে পড়ল ভাঁজ করা *শাড়ি*। লাল জামদানি, নীল কাতান, সবুজ সিল্ক... কম করে হলেও ১০/১২টা। একটাও আম্মুকে পরতে দেখে নাই ইনায়া। সব নতুনের মতো, কিন্তু ভাঁজে ভাঁজে সময়ের দাগ।

  শাড়িগুলো সরাতেই নিচে 

*একটা কাঠের বাক্স*। 

বাক্স খুলতেই ইনায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। 

 *ছবি।* 

 অনেকগুলা সাদা-কালো আর কয়েকটা রঙিন ছবি।  

 একটা ছবিতে কম বয়সী আম্মু, হাসছে। পাশে দাঁড়ানো একটা মেয়ে। অসম্ভব সুন্দরী। চোখ টানা টানা, লম্বা চুল, পরনে লাল জামদানি। ইনায়ার মতোই দেখতে। নাকটা, ঠোঁটটা... ইনায়া আয়নায় নিজেকে দেখছে মনে হচ্ছে।  

আরেকটা ছবি। সেই মেয়েটা একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটার মুখ ভালো বোঝা যাচ্ছে না। ছবির পিছনে কাঁপা হাতে লেখা: *"আমার কলিজা,*  

আরেকটা ছবি। সেই মেয়েটা সাথের ছোট চাচ্চু দাড়ানো।

 মেয়েটা কে? আম্মু কেন এই ছবিগুলা লুকিয়ে রেখেছে? কেন এই ট্রাংক ধরতে দেয় না?

  বাহিরে হঠাৎ দমকা বাতাসে জানালার পর্দা গুলো উড়ল। ইনায়া কেঁপে উঠল। মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকাল। দেখল কেউ নেই। 

বাতাসে যেন আম্মুর শাড়ির গন্ধটা আরও তীব্র হলো।  

ইনায়ার বুকের ভেতর হাজারটা প্রশ্ন। এই মহিলা কে? আম্মুর কি হয়?আম্মু কেন এত বছর লুকালো?  

দূরে মেইন গেটের আওয়াজ। কেউ আসছে।  

 ইনায়া তাড়াতাড়ি সব আগের মতো ভাঁজ করে ট্রাংকে ঢুকিয়ে রাখল। ঢাকনা লাগাতে গিয়ে হাত কেটে গেল। এক ফোঁটা রক্ত পড়ল লাল জামদানিটার উপর।

  ট্রাংকটা ঠেলে খাটের নিচে ঢুকিয়ে দিয়ে উঠে দাঁড়াল। পা চলছে না। আয়নায় নিজেকে দেখল। 

৪ দিন আগে ইনায়ার চোখে যে প্রেম ছিলো এখন তা আর প নেই। আছে শুধু *রহস্য* আর *ভয়*।  

 দরজায় টোকা পড়ল, "

ইনায়া, দরজা খোল।

"  আম্মুর গলা। 

Comments

    Please login to post comment. Login

  • busra islam 1 month ago

    Kalke paben in sha allah apuu

  • Khadijatul Anisa 1 month ago

    Welcome ☺️ porer part taratari diben apu pllzzz

  • busra islam 1 month ago

    Thanks apu 😊❤️

  • Khadijatul Anisa 1 month ago

    Onk onk sundor apuuuu

  • busra islam 1 month ago

    প্রিয় পাঠকরা! আপনাদের এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।