Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:২৩

May 9, 2026

busra islam

90
View

#গল্প- এক ছাতার নিচে

  #লেখিকা- বুশরা নাদরাহ 

 #পর্ব- ২৩ 

 " চাচা, তুমি আমাকে সত্যি ঘটনা টা বলো। 

 "কি কও মা? তোমার মার কোনো ছোট বোইন নাই। তোমার নানার দুই ডাই মাইয়া। যাও মা, বাড়ি যাও।

 " মিথ্যা কথা বইলো না চাচা। 

 " সত্যি কথা মা। আমি কি তোমারে মিছা কতা কমু।  

"চাচা, আমি কিন্তু একটা  ছবি দেখেছি।একটা মেয়ে আনেক টা আমার মতো দেখতে।  আম্মুকে জড়িয়ে ধরে আছে। তাহলে ওই মেয়েটা কে? 

" আমি কেমনে কমু মা তুমি কারে দেখছো।

 "চাচা তুমি কি সত্যি কথা বলছো? 

 রহিম চাচা গামছা দিয়া মুখ মুছলো।   

"মা রে, কিছু পুরান কথা কবরে থাকাই ভালো। খুঁইড়া লাভ নাই।  

  " কি এমন কথা যে কবরে রাখতে হবে। 

 রহিম চাচা অসহায় মুখে তাকায়।  

"তুমি তোমার মার মতোই জেদি রে মা।তোমার মায় ছোট বেলায় এমন জিদ করতো। হেয় যেডা কইতো হেডাই করতে লাগতো। তুমি ও হেমন ই হইছো।

 " তুমি বলো আমাকে সত্যি ঘটনা, বলবা কি না?  

 " চাচা আশেপাশে দেখল। গলা নামিয়ে ফিসফিস করে বলল। " হ,  তোমার মার একটা ছোট বোইন আছিলো।    

 ঠিক তখনই  

" ইনায়া, এই ইনায়া।

 ফারহানা বেগম এর গলা শুনা গেলো।  

 ইনায়া ভয়ে লাফ দিয়ে উঠলো। চাচার মুখের কথা মুখেই আটকিয়ে গেলো। 

 " আসছি আম্মু ! চাচা তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। 

   ইনায়া বাসায় যেতে যেতে ভাবে: " সত্যি কি আম্মুর কোন ছোট বোন আছে! সত্যি আছে! কিন্তু তাহলে আম্মু লুকায় কেন?  

" কিরে! কোথায় গিয়েছিলি? কতক্ষন ধরে তোর ফোন বাজতাছে।  

" কে ফোন দিয়েছে। ইনায়ার কণ্ঠে ভয়।

  " আমি কি দেখেছি নাকি। উপরে যেতে পারতেছি না।হঠাৎ পায়ে খুব ব্যথা করছে।

  ইনায়া যেন জোর বাচা বেচে গেলো। 

 " ঠিক আছে। কোন সমস্যা নেই। আমি গিয়ে দেখি, কে ফোন দিয়েছে। 

 ফারহানা বেগম কে বলে ইনায়া নিজের রুমে চলে গেলো। বিছানার উপর থেকে ফোন টা হাতে নিয়ে দেখে রায়হানের ৯ টা মিস কল ।

 রিং রিং রিং

 ফোন টা আবার বেজে উঠল।

 " আসসালামু আলাইকুম।  

" ওলাইকুম আসসালাম।বেস্তো নাকি? 

  " না এমন কিছু না।  

" তাহলে ফোন ধরো না যে?  

 " আসলে! আমি নিচে ছিলাম। তাই ধরতে পারিনি। 

 "ওহ।

 " হুম। 

" আজকে কলেজে আসো নাই কেন? শরীর খারাপ?  

 " না। ভালো লাগছিলো না, তাই যাই নাই।  

" ওহ। 

" হুম।আচ্ছা পরে কথা হবে।  

এই বলে ইনায়া ফোন টা কেটে দিল।

Comments

    Please login to post comment. Login

  • busra islam 2 months ago

    Thanks apuuu 🥰🥰

  • Khadijatul Anisa 2 months ago

    আপু গল্পটা অনেক অনেক সুন্দর

  • busra islam 2 months ago

    প্রিয় পাঠকরা! আপনাদের কাছে এক ছাতার নিচে গল্পটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 🙏🙏