Post

হত্যার পদ্য

May 11, 2026

Original Author জাহানারা নুরী

229 views

উঠছে লাঠি নামছে লাঠি 

ছেলেটি পড়ে আছে পথে,

কালো কালো কারা ঘিরে আছে, 

কারা উল্লাসে একসাথে।

মেঘৈর্মেদুর আকাশে জমেছে

বুকভারি সব কান্না,

কোন্ জননীর চিৎকার ভাসে,

’ওরে মারিস না রে, আন্না!’

ভাঙছে ওরা ভাঙতে ভাঙতে

সকল গিয়েছে ভেঙ্গে,

শুকনো মাটির তৃষ্ণা পুত্র

রক্তে দিয়েছে রেঙ্গে।

বন্ধু তাহার মুখোশটা খুলে

ভাঙ্গাতেই আছে মগ্ন,

দেখছে ক্রমে ভাঙ্গার উৎসবে 

তাদের জীবনও ভগ্ন।

২৬ নভেম্বর, ২০২৪

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login