Episode 2: ছোট্ট পৃথিবী:
আমাদের স্কুলটা খুব বড় ছিল না।
কাঁচা মাটির গন্ধ, টিনের ছাউনি, আর একটা খোলা মাঠ,এই ছিল আমাদের রাজ্য।
আমরা সবাই একসাথে বসতাম, একসাথে হাসতাম।
কেউ কারো থেকে আলাদা ছিল না।
কিন্তু তাদের সবার মাঝে…
একজন ছিল একটু অন্যরকম।
সে খুব চুপচাপ ছিল না, আবার খুব বেশি কথা বলতও না।
কিন্তু তার মধ্যে একটা আলাদা শান্তভাব ছিল…
যা চোখে পড়ার মতো।
প্রথমে তাকে আলাদা করে লক্ষ্য করিনি।
কিন্তু ধীরে ধীরে…
কেন জানি না, তাকে খেয়াল করতে শুরু করলাম।
হয়তো তখনও বুঝিনি,
এই খেয়ালটাই একদিন আমার সবচেয়ে বড় অভ্যাস হয়ে যাবে…
আর সেই অভ্যাসের শুরুটা হয়েছিল টিফিনের মাঠে…
100
View