Posts

উপন্যাস

এক ছাতার নিচে। পর্ব:২৫

May 11, 2026

busra islam

35
View

#গল্প- এক ছাতার নিচে  

#লেখিকা - বুশরা নাদরাহ

 #পর্ব - ২৫ 

  "চাচা বলো। আজকে আমি সব শুনেই বাড়ি যাবো। 

" না মা। হেই ঘটনা আমি তোমারে কইতে পারমু না।

 " কেনো পারবা না?  

 " হেই অনেক বড় কাহিনি।  

" কোন সমস্যা নাই চাচা।আমি শুনব। 

" ঠিক আছে।তাইলে আমি তোমারে কাহিনি কমু কিন্তু একটা শর্ত আছে। 

" কি শর্ত, চাচা। 

" তুমি কাউরে কইতে পারবা না। 

 " আচ্ছা। চাচা। আমি কাউকে বলব না।

  "আইচ্ছা তাইলে হুনো,,, পারুল ...  একদম ফুলের মতো আছিলো। হাসলে গালে টোল পড়তো।বইনের হউর বাইতে আইছিলো দুই, দিনের লেগা বেরাইতে।  

আর... আর তখন তোমার ছোট চাচা... ইমতিয়াজ শেখ... হেয় তখন নতুন পাশ করা ইঞ্জিনিয়ার। চোখে চশমা, বইয়ের পোকা।

  *ইনায়া:* ছোট চাচ্চু?   

 রহিম চাচা মাথা নাড়ে। গলাটা ধরে আসে। 

"   হ। তোমার ছোট চাচা আর পারুল... দুইজন দুইজনরে ভালো বাইসা লায়।দুইজন দুইজন রে পাগলের মতো ভালোবাসতো। 

 এই বাইতে আহে পরেই তোমার চাচা পারুল রে দেইখা প্রেমে পইরা যায়।  চোখাচোখি... তারপর চিরকুট... তারপর...  

 চাচা ঢোক গিলে। হাত কাঁপছে তার।     

 ওরা দুই জন অনেক দিন প্রেম করে। ছয় সাত মাস পর তোমার বাপে কেমনে জানি জাইন্না লায় কিন্তু তোমার দাদা... মরহুম ইদ্রিস শেখ... হেয় মানতো না। শেখ বাড়ির পোলা, প্রেম কইরা বিয়া করবো? সমাজ কি কইবো? বংশের ইজ্জত!  

 তোমার বাপ ... হেয় ও বাপের পক্ষে আছিলো।  

 তখন তোমার চাচায় অনেক পাগলামি করছিলো পারুলের লেইগা.......  "   আমি পারুলরে ছাড়া বাঁচমু না। 

 "তারপর?

Comments