Posts

উপন্যাস

হারিয়ে যাওয়া সেই মেয়ে:টিফিনের মাঠ

May 11, 2026

মনসুর হাবীব

9
View

Episode 3: টিফিনের মাঠ


টিফিনের ঘণ্টা বাজলেই আমরা সবাই দৌড়ে মাঠে চলে যেতাম।
মাঠটা খুব বড় ছিল না, কিন্তু আমাদের কাছে সেটাই ছিল পুরো পৃথিবী।
সেখানে কোনো চিন্তা ছিল না, কোনো ভয় ছিল না—
শুধু ছিল হাসি আর আনন্দ।
আমরা খেলতাম—
কখনো দাড়িয়া বান্দা,
কখনো বৌছি…
দল ভাগ হতো, চিৎকার হতো, হাসাহাসি হতো…
আর সময় কিভাবে চলে যেত, বুঝতেই পারতাম না।
আমি তখন শুধু খেলায় মগ্ন থাকতাম।
কিন্তু মাঝে মাঝে…
অজান্তেই চোখ চলে যেত তার দিকে।
সে হাসছে… দৌড়াচ্ছে…
আর আমি অদ্ভুতভাবে সেটা লক্ষ্য করছি…
কেন করছি, সেটা তখনও বুঝিনি…
কিন্তু সেই দিনই প্রথম—
আমাদের খেলায় আমরা হেরে গেলাম…
আর ঠিক তখনই…
সবকিছু একটু বদলে গেল…

To be continued...


নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
👉 Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।

Comments

    Please login to post comment. Login